শান্তনু কর, জলপাইগুড়ি: কার্তিক পুজোর সকালে বিরল মুহূর্তের সাক্ষী হলেন জলপাইগুড়ির বাসিন্দারা। সাতসকালে দেখা পেলেন কাঞ্চনজঙ্ঘার। একমাসে মোট ৩ বার ‘ঘুমন্ত বুদ্ধে’র দেখা পেয়ে আপ্লুত স্থানীয়রা।
কিছুদিন ধরেই বদলাতে শুরু করেছে আবহাওয়া। সকালে অনুভূত হচ্ছে শীতের শিরশিরানি। আবহাওয়ার এই বদলের মাঝেই চোখ মেলতেই কাঞ্চনজঙ্ঘা দর্শন! কার্যত যেন স্বপ্ন সত্যি। শুক্রবার সকালে জলপাইগুড়ি শহর থেকেই দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। প্রাত:ভ্রমণে বেরিয়ে হিমালয়ের শিখরের দর্শন পেয়ে আপ্লুত সকলেই। অপরূপ দৃশ্যকে ক্যামেরাবন্দি করলেন অধিকাংশই। জানা গিয়েছে, এদিন জলপাইগুড়ি শহর ও সংলগ্ন কয়েকটি জায়গা থেকে এই দৃশ্য দেখা গিয়েছে।
[আরও পড়ুন: বড় সাফল্য, একমাসে সবচেয়ে বেশি সেরিব্রাল স্ট্রোক রোগীর প্রাণ বাঁচিয়ে নজির বারুইপুর হাসপাতালের]
এলাকার বাসিন্দারা বলেন, “সাতসকালে এমন দৃশ্যের সাক্ষী হব ভাবিনি। মন ভরে গেল।” প্রসঙ্গত, গোটা কার্তিক মাস জুড়ে এই নিয়ে তৃতীয়বার জলপাইগুড়ি থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। এর কারণ, শহরের দূষণর মাত্রা কিছুটা হলেও কমেছে বলেই মনে করছেন প্রকৃতিপ্রেমীরা। জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ডাঃ রাজা রাউত জানান, বাতাসে দূষণের মাত্রা কম থাকায় অনেক বেশি স্বচ্ছ হয়েছে আকাশ। সেই কারণে শহর থেকে অনেক বেশি স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা।
[আরও পড়ুন: কথা বলেন ঝরঝরে বাংলায়! শিলিগুড়িতে ধৃত পাকিস্তানি মহিলাকে নিয়ে ঘনাচ্ছে রহস্য]
সর্বশেষ খবর
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি
-
পার্টিতে মদ্যপানের প্ল্যান? আগে খেয়ে নিন এই খাবারগুলি, হ্যাংওভার সামলানো হবে সহজ
-
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেরুয়া ছোঁয়া, দায়িত্বে মিঠুন-প্রসেনজিৎ, কবে উদ্বোধন?
-
মহিলাকে ফোনে ‘কুপ্রস্তাব’-হুমকির অভিযোগ, রহড়ায় গ্রেপ্তার বিজেপি নেতা
-
মালদহে গঙ্গা-ফুলাহার মিলেমিশে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ভূতনিতে ভেসে গেল কিশোর!