সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভর সন্ধেবেলা বাঘের গর্জন। শীতের সন্ধেয় এমন ডাকে আতঙ্ক ছড়িয়ে পড়ল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কুলতলিতে। মৈপিঠ কোস্টাল থানার পয়লা ঘেরী সুধীর দাসের ঘাট এলাকায় বাঘ ডাকার আওয়াজ শুনে তটস্থ বাসিন্দারা। কেউ কেউ ঘরের দোর এঁটে দিলেও কয়েকজন বাইরে বেরিয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান বলে জানান। কোস্টাল থানার পুলিশ মাইকিং (Miking) করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছেন।
বেশ কিছুদিন আগে মৈপিঠ কোস্টাল থানার ভুবেনেশ্বরী গৌড়ের চক এলাকা বাঘের (Royal Bengal Tiger) আতঙ্কে কাঁটা হয়েছিল। সেই আতঙ্ক এখনও কাটেনি ভুবনেশ্বরী পয়লা ঘেরী সুধীর দাসের ঘাট এলাকায়। স্থানীয় বাসিন্দারা বুধবার রাতে খাওয়াদাওয়ার পরে বাইরে মুখ ধুতে বেরিয়েছিলেন। তখনই মুহূর্তে বাঘের ডাক শুনতে পায় তড়িঘড়ি পাশের বাড়ির লোকজনকে খবর দেয়, খবর পৌঁছয় মৈপিঠ কোস্টাল থানায়। পুলিশ এলাকায় এসে মাইকিংয়ের মাধ্যমে প্রচার করতে দেখা গেল।
[আরও পড়ুন: বাংলার ৭ জেলায় রাহুলের ‘ভারত ন্যায় যাত্রা’, বদলে গেল নামও]
বনদপ্তরের তরফে জানানো হয়েছে, সন্ধের পর কেউ যেন জঙ্গলের আশেপাশে না যান। এলাকায় একটি বাঘের আনাগোনার প্রমাণ মিলেছে। রাতের অন্ধকারেই সম্ভবত তার বিচরণ হচ্ছে। তার অবস্থান জানতে বনদপ্তরের তরফে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। রাতে বিভিন্ন এলাকায় পাহারায় রয়েছেন বনদপ্তরের কর্মীরা।
[আরও পড়ুন: প্রথম স্ত্রীর সামনেই দ্বিতীয় স্ত্রী কিরণকে চুমু, মেয়ের বিয়েতে ভাইরাল আমিরের কীর্তি! হতবাক নেটপাড়া]
সর্বশেষ খবর
-
ইন্ডিয়া জোটই ভরসা! ভাঙন চিন্তা মাথায় নিয়ে বৈঠকে যোগ দিতে দিল্লি রওনা মমতার
-
গ্রীষ্মকালীন বক্সঅফিসে ফের বাজিমাত শিবপ্রসাদ-নন্দিতার, প্রথম সপ্তাহেই দু’কোটির দুয়ারে ‘ফুলপিসি’
-
৭ বউ, পাঁচটি রাজপ্রাসাদ, ৫০০ কোটির মালিক! তৃণমূল কাউন্সিলরকে নিয়ে পোস্টার, কে এই ‘গুণধর’?
-
সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারে নেমে বিষাক্ত গ্যাসের কবলে, সুরাটের কারখানায় মৃত ৪ শ্রমিক
-
ওড়িশায় ৬ হাজারি মাইনের সরকারি ইঞ্জিনিয়রের বাড়িতে ২ কোটি নগদ! মিলল বিপুল সম্পত্তির হদিশ