শাহজাদ হোসেন, ফরাক্কা: দেনার দায়ে মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক ব্যক্তি। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ধুসরীপাড়া কলোনি এলাকায়। দেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত ওই ব্যক্তির নাম চণ্ডী হালদার (৫০)। ইতিমধ্যেই সামশেরগঞ্জ থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাস চারেক আগে ধুমধাম করে ছেলের বিয়ে দেন পেশায় ফুচকা বিক্রেতা চণ্ডীবাবু। তাতেই বেশ কয়েক হাজার টাকা দেনা হয়ে যায়। একদিকে শারীরিক অসুস্থতা, অন্যদিকে পাওনাদারদের চাপ। দেনার দায়ে মানসিক চাপ ক্রমশ বাড়তেই থাকে।
[আরও পড়ুন: দালাল-চিটিংবাজ ঢুকে পড়ছে, দলটাকে বাঁচান! ফেসবুকে লাইভে আরজি মদন মিত্রের]
বিষয়টি নিয়ে রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলাও হয়। ভোর রাতে রাগ করে ফরাক্কায় মায়ের বাড়ি চলে যান চণ্ডীবাবুর স্ত্রীও। সার্বিক চাপে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের একটি লিচু বাগানে গিয়ে গলায় ধুতি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। বিষয়টি জানাজানি হতেই ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশকে। তারপরেই ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। দেনার দায়ে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
[আরও পড়ুন: উত্তরে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও সপ্তাহজুড়ে চলবে প্রবল বর্ষণ]
সর্বশেষ খবর
-
এবার রোনাল্ডো খেলবেন ভারতের মাটিতে? পর্তুগালের সঙ্গে শুরু আলোচনা, কবে হতে পারে ম্যাচ?
-
কেন বেসরকারি স্কুলে মাথাচাড়া দিচ্ছে হিংসা? সাউথ পয়েন্টের ঘটনায় বিস্মিত মনোবিদরা
-
শুটিং করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে, হাসপাতালে নুসরত, কেমন আছেন অভিনেত্রী?
-
মাঝরাতে দরজায় মদ্যপ পরিচালকের টোকা! আবদার, ‘জড়িয়ে ধরো’, বিভীষিকাময় অভিজ্ঞতা স্বরা ভাস্করের
-
দেশবিরোধী কাজের অভিযোগে গ্রেপ্তার, ইউটিউবার নামতেই ডিমবৃষ্টি! উত্তপ্ত ব্যাঙ্কশাল কোর্ট