অর্ক দে, বর্ধমান: পিকনিকে ধুন্ধুমার! শুক্রবার রাতে বর্ধমানে পুলিশের সঙ্গে পিকনিক পার্টির সংঘর্ষ বাঁধে। মাথা ফাটে কনস্টেবলের। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সন্ধ্যায় কুরমুন গ্রামে একটি দল পিকনিক থেকে ফেরার সময় রাস্তার পাশে মিউজিক সিস্টেম বসায়। যার ফলে ওই রাস্তায় গাড়ি চলাচলে সমস্যা তৈরি হয়। সন্ধেয় রাস্তায় যানজট তৈরির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দেওয়ানদিঘি থানার মোবাইল ভ্যান। পিকনিক পার্টিকে রাস্তার পাশ থেকে মিউজিক সিস্টেম সরাতে অনুরোধ করে। অনুরোধে কর্ণপাত না করে হঠাৎ তারা পুলিশকে আক্রমণ করে। ইটপাটকেল ছুড়তে শুরু করে। ফলে কনস্টেবল গঙ্গাপ্রসাদ চট্টোপাধ্যায়ের কপালে ইট লাগে। তাঁর মাথা ফাটে। সঙ্গে সঙ্গে ওই পুলিশ কর্মীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দেওয়ানদিঘির ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে কুরমুন গ্রামে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এরপর ওই গ্রামে অভিযান চালিয়ে নজনকে গ্রেপ্তার করা হয়। চারটে ডিজে বক্স, ৪৫টি মাইক, একটি জেনারেটর এবং একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। শনিবার তাদের আদালতে পেশ করা হয়েছে।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে