সুবীর দাস, কল্যাণী: ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় এক দল দুষ্কৃতী! গোপন সূত্রে খবর পেয়ে কল্যাণী ৪১ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২ সমাজবিরোধীকে গ্রেপ্তার করেছে গয়েশপুর পুলিশ ফাঁড়ির পুলিশ। তাদের থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি, একটি ধারালো চাকু উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে কল্যাণী (Kalyani) থানার অন্তর্গত গয়েশপুর পুলিশ ফাঁড়ির কাছে গোপন সূত্রে খবর আসে, ৪১ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় সমাজ বিরোধীদের একটি দল জড়ো হয়েছে। খবর পেয়েই এলাকায় অভিযান চালায় তাঁরা। পুলিশের অভিযানে ওই ডাকাত দলের বেশ কয়েকজন ঘটনাস্থল থেকে চম্পট দিলেও হাতে না হাতে দুই দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ।
[আরও পড়ুন: কেন্দ্রীয় বাজেটে কীসের দাম বাড়ল? দামি হল কোন পণ্য?]
জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজনের নাম পরিতোষ ভট্টাচার্য (৫১)। তিনি কোচবিহারের (Cooch Behar) বাসিন্দা। অপরজন রাজীব রায় ওরফে পচা (৩৩)। তিনি কল্যাণী সঙ্গম সিনেমা হল এলাকার বাসিন্দা। ডাকাতির উদ্দেশ্য়ে জড়ো হওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার কল্যাণী মহকুমা আদালতে তাদের পেশ করে পুলিশি হেফাজতের আবেদন করা হবে বলে পুলিশ সূত্রে খবর।
[আরও পড়ুন: অন্ধ্রের জন্য বিশেষ প্যাকেজ, বিহারের জন্য কল্পতরু, শরিকদের ঝুলি ভরল নির্মলার বাজেটে]
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের