Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬
Murshidabad

পিক আপ ভ্যানের ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু পুলিশকর্মীর, জখম আরও ১

পিক আপ ভ্যানের চালক পলাতক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ১৬:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ১৬:০২

options
link
পিক আপ ভ্যানের ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু পুলিশকর্মীর, জখম আরও ১ zoom
প্রতীকী ছবি

অতুলচন্দ্র নাগ, ডোমকল: পিক আপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল এক পুলিশ কনষ্টেবলের। ঘটনায় গুরুতর জখম আরেক পুলিশকর্মী। শনিবার সকালের দিকে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুরের ইশাননগর মোড়ের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কনষ্টেবলের নাম সৌভিক সাউ (২৫)। তার বাড়ি হুগলির খানাকুল এলাকায়। জখম কনষ্টেবলের নাম তপন দাস (২৬)। তিনি বসিরহাটের মুন্সিগ্রাম এলাকার বাসিন্দা। তাঁকে গুরুতর জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পিক আপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ। তবে চালক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

ওই দুই পুলিশকর্মী ইসলামপুরের গোপীনাথপুর ক্যাম্পের ষ্টাফ। দিন পনেরো আগেই তাঁরা কর্মস্থলে যোগ দিয়েছিলেন। সেখান থেকে সোমবার সকালে পমাইপুর হাই মাদ্রাসায় উচ্চমাধ্যমিক পরীক্ষার ডিউটিতে যাচ্ছিলেন। রাস্তায় তাঁরা স্কুটার থেকে নেমে দাঁড়িয়েছিলেন। তখনই ইসলামপুরের দিক থেকে আসা একটি পিক আপ ভ্যান গোপীনাথপুরের দিকে যাওয়ার সময় তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই সৌভিকের মৃত্যু হয়। পিক আপ ভ্যানের ধাক্কায় অনেকটা দূরে ছিটকে পড়েন তিনি। গুরুতর জখম হন তপন দাস। ইসলামপুর থানা সূত্রে জানা যায়, জখম তপন দাসই ফোন করে তাদের দুর্ঘটনার খবর থানায় জানান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বেলাগাম মধুচন্দ্রিমা আরবাজের! সুরার প্রশ্ন, ‘চা-কফি খাবে, না আমাকে?’]

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সৌভিক সাউকে মৃত ঘোষণা করেন। তপন দাসের প্রাথমিক চিকিৎসার পর তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় কুয়াশা ছিল। হয়তো কুয়াশার কারণে ভ্যানচালক দেখতে না পেয়ে সরাসরি তাঁদের ধাক্কা মারে। যদিও স্থানীয়রা জানান, পোলট্রি মুরগি বাহক ওই ভ্যানগুলি বেপরোয়াভাবে চালায়, সে কারণেই দুর্ঘটনা।

[আরও পড়ুন: মায়ের কোল থেকে সন্তানকে ছুড়ে ফেলার অভিযোগ, সন্দেশখালিতে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.