Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬

দিদার পড়শিকে শায়েস্তা করতে পুলিশকে লক্ষ্য করে গুলি, জখম ৫

পলায়মান দুষ্কৃতীকে জাপটে ধরায় ফাটল বোমা, আহত পাঁচ পুলিশকর্মী

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩, ২০১৮, ২০:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩, ২০১৮, ২০:১২

options
link
দিদার পড়শিকে শায়েস্তা করতে পুলিশকে লক্ষ্য করে গুলি, জখম ৫ zoom

সৌরভ মাজি, বর্ধমান: দিনদুপুরে পুলিশের সামনেই বোমা-বন্দুক উচিয়ে দুষ্কৃতী তাণ্ডব। ঘটনায় বোমা ফেটে জখম পুলিশ আধিকারিক-সহ পাঁচ। ছুটির বাজারে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি পালসিট বাজারে। নাতি কুখ্যাত জেলখাটা আসামি। তিন জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ। সেই নাতির দিদিমার সঙ্গে পড়শির জমি নিয়ে বিবাদ। বিবাদ চরমে উঠলে দিদিমাকে চড়ও মারেন প্রতিবেশী। এতবড় সাহস। খবর শুনেই তেলেবেগুনে জ্বলে ওঠে নাতি। পড়শিকে শায়েস্তা করতে হবে। বন্দুক নিয়ে থেকে সটান হাজির নাতি।

 [বেনাপোলে আগুনে ভস্মীভূত ভারতীয় পণ্যবাহী ট্রাক, কোটি টাকার ক্ষতি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

খবর পেয়ে সিভিক ভলান্টিয়ারও পুলিশকর্মীরা ছুটে আসেন। ততক্ষণে লুঙ্গি পরা দুষ্কৃতী পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে। তবে পালানোর আগেই দুষ্কৃতীকে জাপটে ধরে পুলিশ। এরমধ্যেই দুষ্কৃতীর হাতে থাকা বোমাটি ফেটে যেতেই ঘটে বিপত্তি। এই ঘটনায় দুষ্কৃতী-সহ পাঁচ পুলিশ কর্মী জখম হয়েছেন। আহতদের উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধৃত দুষ্কৃতীর নাম রবি সিংহ। বাড়ি পশ্চিম বর্ধমানের অন্ডালে। তবে ইদানিং হুগলির ব্যান্ডেলে থাকছিল রবি। মেমারির পালসিট বাজারে তার মামার বাড়ি।

[লোকালয়ে ঢুকে পড়াই কাল হল, জলপাইগুড়িতে সেলফির অত্যাচারে প্রাণ গেল ময়ূরের]

এই প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, গত দু’দিন ধরে ওই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল রবি। অভিযোগ, শুধু বোমা-বন্দুক নিয়ে ভয় দেখানোই নয়, ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজিও শুরু করেছিল বলে স্থানীয়দের অভিযোগ। শনিবার দুপুরে এক ব্যবসায়ী তিন হাজার টাকা তোলা না দেওয়ায় তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে শাসায় রবি। বিকেলে পুলিশ এসেও বোমা বন্দুকের সামনে ফিরে যেতে বাধ্য হয়। ফের রবিবার রীতিমতো দলবল নিয়ে এগারোটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশকে দেখেই রবি পালানোর চেষ্টা করেই বোমা ফটে রক্তারক্তি ঘটনা। নাতির এহেন দৌরাত্ম্যে লজ্জিত মামার বাড়ির লোকজন। দিদিমা আদুরি সিংহের মতে, পরিবারের মুখ পোড়াল নাতি। এমনিতেই রবির বিরুদ্ধে দুই বর্ধমান ও হুগলি জেলার বিভিন্ন থানায় অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। গ্রেপ্তার হয়ে জেলও খেটেছে সে। সম্প্রতি ছাড়া পেয়ে ব্যান্ডেলে আশ্রয় নিয়েছিল।তারপর এহেন তাণ্ডবের পরে ফের শ্রীমান নাতির শ্রীঘরে ঠাঁই হয়েছে।

ছবি: মুকুলেসুর রহমান

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.