বাবার অত্যাচারে অতিষ্ঠ ছিল নাবালিকা। এদিকে ফেসবুকে আলাপ হয় যুবকের সঙ্গে। ক্রমে বাড়ে ঘনিষ্ঠতা। গত বছর অক্টোবরে প্রেমের টানে ঘর ছাড়ে অসমের নাবালিকা। অবশেষে তাঁকে উদ্ধার করা হয়েছে বনগাঁর গাইঘাটায়। তাকে হোমে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকা অসমের বারখোপা জেলার তামুলপুর থানার আঙ্গারকাটা বেনিয়াপুরের বাসিন্দা। বয়স ১৭ বছর। গত বছর অক্টোবর মাসে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় সে। খোঁজ না পেয়ে বাড়ির লোকেরা তামলপুর থানায় অক্টোবর মাসের ২২ তারিখ নিখোঁজ ডায়েরি করে। নাবালিকার বাড়ির সদস্যদের প্রাথমিক অনুমান ছিল, তাঁদের মেয়েকে অপহরণ করা হয়েছে। অসম পুলিশ তদন্ত নেমে বিভিন্ন জায়গায় খোঁজ করে। কিন্তু খোঁজ পাওয়া যায়নি। অবশেষে অসম পুলিশের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের ডব্লুবিসিপিসিআর-এ জানানো হয়। তারপর তল্লাশি প্রক্রিয়া আরও জোরদার হয়।
আরও পড়ুন:
গোপন সূত্রে খবর পেয়ে, গাইঘাটার হাঁসপুর বাজার এলাকায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। গাইঘাটা থানার আধিকারিক শুভাশিস দত্তের নেতৃত্বে পুলিশ হানা দেয় হাঁসপুর বাজার এলাকায়। সেখানেই অসমের নিখোঁজ নাবালিকার খোঁজ মেলে। বৃহস্পতিবার পুলিশ নাবালিকাকে আদালতে পাঠায়। তারপর তাকে তুলে দেওয়া হয়েছে সিডব্লুসি-র হাতে।
কিন্তু কেন পালিয়ে আসে নাবালিকা? প্রাথমিকভাবে জানা গিয়েছে, নাবালিকার নানান সময় অত্যাচার চালাতেন। এই সময় ফেসবুকে যুবকের সঙ্গে পরিচয়। এদিকে অত্যাচার সহ্য করতে না পেরে সামান্য আলাপচারিতায় অন্যের উপর ভরসা করেই তার সঙ্গে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় নাবালিকা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক