নন্দন দত্ত, সিউড়ি: পরপর যাচ্ছে ৬টি মোষে টানা গাড়ি। তাতে বিছানো খড়, বিচুলি। ওই গাড়িগুলির দিকে পুলিশের নজর যেতেই বিপত্তি। গাড়ি ছেড়ে পালাল চালক-সহ অন্যান্যরা। মোষে টানা গাড়িতে তল্লাশি চালিয়েই কয়লা পাচারের পর্দাফাঁস। বীরভূমের সদাইপুর থানার পুলিশ বাজেয়াপ্ত করল ১২ টন অবৈধ কয়লা।
শুক্রবার ভোরে বীরভূমের দুবরাজপুর ব্লকের রেঙ্গুনি গ্রামের রাস্তায় ৬টি মোষের গাড়িতে করে কয়লা পাচার করা হচ্ছিল। পুলিশ সূত্রে খবর, দুবরাজপুরের সালুঞ্চি গ্রামকে ভায়া করে সদাইপুর এলাকা হয়ে সিউড়ির দিকে যাচ্ছিল অবৈধ কয়লা বোঝাই ৬টি মোষের গাড়ি। সদাইপুর থানার ওসি মিকাইল মিঞার নেতৃত্বে বিরাট পুলিশবাহিনী মোষের গাড়িগুলিকে আটকায়। তা থেকে ১২ টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত করা হয়। ওই বিপুল পরিমাণ কয়লা কোথায় পাচার করা হচ্ছিল, তা যদিও এখনও জানা যায়নি। মোষের গাড়ির চালক-সহ অন্যান্যরা পলাতক। তাদের খোঁজ শুরু হয়েছে।
[আরও পড়ুন: আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষের ঘটনায় এখনও জারি ধরপাকড়, গ্রেপ্তার আরও ৩]
গরু ও কয়লা পাচার কাণ্ডের কিনারায় তৎপর সিবিআই, ইডি’র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সম্প্রতি গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর গ্রেপ্তারির মাঝে বীরভূম থেকে পাচার হওয়ার আগে কয়লা উদ্ধারের ঘটনা যেন অক্সিজেন জোগাচ্ছে বিরোধীরা। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আরও একবার প্রশ্ন তুলছেন তারা।
[আরও পড়ুন: বৈষ্ণবীর বাড়িতে যাওয়ার নামে বেরিয়ে রাতভর বেপাত্তা, ভোরে আমবাগানে উদ্ধার ব্যক্তির ঝুলন্ত দেহ]
সর্বশেষ খবর
-
ভূমিকম্পে পেন্ডুলামের মতো দুলছে ৩৬তলা বহুতল, ফিলিপিন্সের ভয়ংকর ভিডিও ভাইরাল
-
সুরেন্দ্রনাথের ছায়া বীরভূমে! কলেজের ইউনিয়ন রুমে আলমারি খুলতেই উদ্ধার একাধিক তাজা বোমা
-
দিল্লির অধ্যাপিকা খুনে দম্পতিই কি মাস্টারমাইন্ড? ভাড়া না পেয়ে বর্ধমানের বাড়ি ছাড়তে চাপ দেবস্মিতার!
-
ইউনুস জমানায় বিনা অপরাধে গ্রেপ্তার! মুক্তি পেয়েই প্রাক্তন প্রধান উপদেষ্টার শাস্তির দাবি ৬১ আইনজীবীর
-
‘বেবি কৌশল’ই একমাত্র ধ্যানজ্ঞান, আর কি বলিউডে ফিরবেন না? বড় সিদ্ধান্ত ক্যাটরিনার