স্টাফ রিপোর্টার: ল্যাপটপ ও মোবাইল চোরদের থেকে শহরের বাসিন্দাদের সতর্ক করতে লিফলেট বিলি করতে শুরু করল পুলিশ৷ শহর জুড়ে ইলেকট্রনিক্স দ্রব্যের চুরির ঘটনা বাড়তে থাকায় জনগণকে সচেতন করতেই এই পদক্ষেপ নেওয়া হল৷
লিফলেটের মাধ্যমে কী কী বার্তা দিতে চাইছে পুলিশ? পুলিশের পরামর্শ, সদর দরজা বন্ধ করে রাখতে হবে৷ অচেনা কেউ যেন না ঢোকে৷ রাতে শোওয়ার আগে মোবাইল বা ল্যাপটপ জানলার কাছে রাখা যাবে না৷ পরিচারক, পরিচারিকাদের যাবতীয় তথ্য পুলিশের কাছে জমা দিতে হবে৷ দরজায় সেফটি চেন থাকবে৷ বেশি পরিমাণ নগদ টাকা ও গয়না বাড়িতে রাখা ঠিক নয়৷ পরিচারক পরিচারিকাদের সামনে দৈনন্দিন কাজের গতিবিধি আলোচনা না করাই ভাল৷
এছাড়া বাড়ি থেকে বের হওয়ার আগে দরজা ও জানলা তালাবন্ধ করার মতো আবশ্যিক কাজও লিফলেট দিয়ে মনে করিয়ে দিচ্ছে পুলিশ৷ তবে উপদ্রব বাড়লে বাড়ি ও সংলগন্ অঞ্চলে সিসিটিভি বসানো প্রয়োজন বলেও উল্লেখ করা আছে লিফলেটে৷
সর্বশেষ খবর
-
শনির দশায় জেরবার সায়ন্তিকা! প্রেম জীবন নিয়ে নায়িকাকে কোন পরামর্শ জ্যোতিষীর?
-
গোল সেলিব্রেশনে লাফ দিয়ে সোজা টানেলে, চোট পেয়ে জানলেন গোল বাতিল! ভিডিও ভাইরাল
-
কলকাতার রাজপথে ‘হর ঘর তেরঙ্গা’ যাত্রায় জাতীয় পতাকা হাতে মুখ্যমন্ত্রী, শামিল হাজার হাজার মানুষ
-
বালোচিস্তানে হামলা পাক সেনার! কোয়েত্তায় পুলিশের হাত থেকেই অস্ত্র ছিনিয়ে নিল বিদ্রোহীরা
-
রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’, কোন যুক্তিতে অপরিবর্তনীয়?