পাঁচ বছর আগে, একুশের বিধানসভা ভোটের পর রাজনৈতিক দলের সংঘর্ষের মাঝে পড়ে আহত হয়েছিল তিন বছরের শিশু। দীর্ঘ পাঁচ বছর ধরে চিকিৎসার পর অবশেষে মৃত্যু হল তার। এই ঘটনায় অভিযোগ তৃণমূলের দিকে। আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মৃত শিশু আট বছরের দেবজিৎ সাহা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার মিঠাখালি গ্রামে। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, ২০২১ সালে ২ মে নির্বাচনের ফলাফল বেরনোর পর অর্জুন সাহা নামে এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয়। ভাঙচুর করা হয় তাঁর বাড়িতে। সেই সময় ছোট্ট শিশুও রেহাই পায়নি। তাকেও মারধর করা হয় বলে অভিযোগ।
এরপর থেকে দেবজিৎ নামে ওই শিশুর গলায় শুরু হয় সংক্রমণ। দীর্ঘদিন চিকিৎসা চলছিল বিভিন্ন হাসপাতালে। অবশেষে মৃত্যু হল তার। ঘটনার খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতা পবিত্র পাত্রের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যায় তার বাড়িতে। এবং পরিবারের সঙ্গে দেখাও করেন। এ বিষয়ে বিজেপির ক্যানিং ১ নম্বর মণ্ডলের সহ সভাপতি পিঙ্কি মণ্ডল রীতিমতো ক্ষোভের সুর বলেন, ‘‘বিগত শাসকদল তৃণমূল কংগ্রেস কতটা অমানবিক ছিল, এই ঘটনা তা প্রমাণ করে দিল। এই ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের আমরা উপযুক্ত শাস্তি চাই। এই ঘটনার সঙ্গে যারা অভিযুক্ত তাদের সকলের বিচার হবে।”
আরও পড়ুন:
তৃণমূলের তরফে অবশ্য এই ঘটনার কথা অস্বীকার করা হয়েছে। এ বিষয়ে ক্যানিং পশ্চিমের তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশরাম দাস বলেন, ‘‘ঘটনাটা সত্যিই অমানবিক। তবে কীভাবে তার মৃত্যু হল, সত্যিই তদন্ত হওয়া উচিত। বাবা বিজেপি কর্মী বলে ছেলেকে মারধর করা হবে – এটা ঠিক নয়। আজ থেকে পাঁচ বছর আগে তার বয়স ছিল মাত্র তিন বছর। আমরা চাই ঘটনাটার যথাযথ তদন্ত হোক।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কলকাতা ও সংলগ্ন এলাকায় আপাতত বন্ধ নির্মাণ কাজ, তৃণমূল জমানার সমস্ত প্ল্যান অডিটে কমিটি রাজ্যের
-
‘তুই আমার প্রথম বউ’, বিয়ের পরও প্রাক্তনকে বলেন গৌরব! স্ত্রী ‘খোঁচা’ দিতেই অডিও-চ্যাট ফাঁস ‘প্রেমিকা’র
-
‘গণতন্ত্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ’, ৫০ বছর পর এনসিইআরটি-র বইয়ে ইন্দিরার জরুরি অবস্থা
-
‘একটা সত্যি কেতনের জীবন বাঁচাতে পারত’, পুণে কাণ্ডে হিনার নিশানায় তরুণ প্রজন্মের মানসিকতা
-
ফের কলকাতা হাই কোর্টে ছুটলেন অভিষেক, এবার কী দাবি তৃণমূল সাংসদের?