পালাবদলের পর তার প্রভাব এবার দপ্তরগুলির অন্দরেও পড়তে শুরু করেছে। বীরভূম জেলা পরিষদের ভিতরে একাধিক পোস্টারে নির্দিষ্ট কয়েকজনের নাম উল্লেখ করে তথাকথিত ‘থ্রেট কালচার’ বা ভয় দেখানোর রাজনীতি বন্ধ করার দাবি তোলা হয়েছে। পাশাপাশি একটি পোস্টারে বড় অক্ষরে লেখা হয়েছে-‘ভয় আউট, ভরসা ইন’।
শনিবার জেলা পরিষদের কর্মীরা অফিসে এসে প্রথম পোস্টারগুলি দেখতে পান। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলামের কক্ষের বাইরে একটি পোস্টার সাঁটানো ছিল। সেখানে কয়েকজন বহিরাগত ব্যক্তির নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে। স্থানীয়দের দাবি, পোস্টারে যাদের নাম রয়েছে সেই কাদির, সাদ্দাম, পলাশ, জসিম, প্রভাত ও বশিরুলরা পেশায় ঠিকাদার হলেও দীর্ঘদিন ধরে জেলা পরিষদের কর্মী ও আধিকারিকদের উপর প্রভাব বিস্তার করতেন এবং ভয়ভীতির পরিবেশ তৈরি করতেন। পোস্টারে সেই সংস্কৃতি অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়েছে।
আরও পড়ুন:

বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, “পোস্টার কারা দিয়েছে জানি না। তবে সেখানে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে, তা বহুদিনের বাস্তবতা। ভয় দেখিয়ে প্রশাসন চালানোর সংস্কৃতি গণতন্ত্রে গ্রহণযোগ্য নয়। সাধারণ কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষ- সকলের জন্য নিরাপদ ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত হওয়া প্রয়োজন।” অন্যদিকে সভাধিপতি কাজল শেখ বলেন, “আমি পোস্টার দেখিনি, এই পোস্টার কারা লাগিয়েছে, কী বক্তব্য- কিছুই না জেনে এই বিষয়ে কোনও মন্তব্য করব না।”
সর্বশেষ খবর
-
বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার, সুপ্রিম কোর্টে বড় স্বস্তি ককরোচদের
-
হড়পা বানে বেঁচে ফিরে মহামারির গ্রাসে! আতঙ্ক পিছু ছাড়ছে না নেপালের, জারি হাই অ্যালার্ট
-
উত্তরবঙ্গের জন্য ‘ওয়েক-আপ কল’ নেপালের বিপর্যয়! পাহাড় নিয়ে সতর্ক রাজ্য
-
জলদানবের আগ্রাসনেও অটুট নেপালের সবুজবাড়ি! অলৌকিক কাণ্ড? উত্তর দিলেন বাড়ির মালিক
-
নতুন ইনডেক্স আনল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, জেনে নিন খুঁটিনাটি