Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬

আলুর দামে ছেঁকা মধ্যবিত্তের, নিয়ন্ত্রণে আজ বৈঠক খাদ্যভবনে

আলুর এই মাত্রাছাড়া দামের পিছনে কী কারণ?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০১৮, ১১:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০১৮, ১১:৪১

options
link
আলুর দামে ছেঁকা মধ্যবিত্তের, নিয়ন্ত্রণে আজ বৈঠক খাদ্যভবনে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিপা আতঙ্কের থেকেও জোরদার আলুর দামের ভয়। হাত প্রায় গুটিয়ে রেখেছে মধ্যবিত্ত। কারণ বাড়ালেই পকেটে কোপ। শহরের বিভিন্ন বাজারে আলুর দাম মাত্রাছাড়া। এবার তা নিয়ন্ত্রণেই বৈঠক খাদ্যভবনে।

[  বাদুড়ের ভয়ে কাঁপছে বাংলা, জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে নিপা আতঙ্ক ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কোথাও ২৪ তো কোথাও ২৫। চন্দ্রমুখী আলুর দাম যেন শহরের উষ্ণতাকেও টেক্কা দিয়ে মধ্যবিত্তের হাতে ছেঁকা দিচ্ছে। জ্যোতিও কিছু কম যায় না। কেজি প্রতি বিক্রি হচ্ছে ২০-২১ টাকায়। এই পরিস্থিতিতে রীতিমতো নাজেহাল রাজ্যবাসী। আলুর এই মাত্রাছাড়া দামের পিছনে কী কারণ? বেশ কয়েকটি কারণেই ঘটছে এই বিপত্তি। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হওয়ার ফলে পরিবহণ খরচ বেড়েছে বিপুল হারে। যার প্রতক্ষ্য প্রভাব পড়েছে বাজারে। ফলে শুধু আলু কেন, সবজি-ফল-মাছ সবকিছুরই দাম চড়া। সেইসঙ্গে হিমঘর থেকে এবার আলু কম বেরিয়েছে। জানা যাচ্ছে, পঞ্চায়েত ভোটের কারণে অধিকাংশ শ্রমিক বাড়ি চলে যাওয়ায় হিমঘর থেকে পর্যাপ্ত আলু বের করা সম্ভব হয়নি। ফলে চাষিদের থেকে সরাসরি আলু কিনতে হচ্ছে বিক্রেতাদের। তাতে দাম অনেকটাই বাড়ছে। অনেকে আবার বলছেন, এর মাঝে ফড়েদের দৌরাত্ম্য আছে। হিমঘরে আলু মজুদ করে রেখে কৃত্রিম উপায়ে দাম বাড়ানোরও অভিযোগ আছে।

 অনৈতিক কাজের প্রতিবাদ করায় ১৪বার বদলি! স্বেচ্ছামৃত্যুর আবেদন সরকারি কর্মীর ]

এসবই খতিয়ে দেখতে আজ খাদ্যভবনে বৈঠকে বসছেন কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। ফড়েদের ভূমিকাও খতিয়ে দেখা হবে। পাশাপাশি সব বাজারে এক দাম বেঁধে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হতে পারে। ব্যবসায়ী সমিতির সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে।  আলুর মাত্রাতিরিক্ত দাম নিয়ে নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ ঘোচাতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে এই বৈঠক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.