নিজস্ব সংবাদদাতা, বোলপুর: ৭দিন নয়, আদালতের রায় মেনে তিনদিনের পৌষমেলার কথা ঘোষণা করল বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ চতুর্থ দিনে বেলা ২টোর মধ্যে মেলার মাঠ খালি করে দেবে জেলা প্রশাসন৷ কিন্তু মেলাতে ব্যবসা করার জন্য কারা বসতে পারবে তা এদিনের বৈঠকে পরিষ্কার হয়নি৷ মেলার পুরো বিষয়টি দেখার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে৷ এখন এই কমিটি সিদ্ধান্ত নেবে৷ জেলাশাসক পরিষ্কার করে দিয়েছেন, আদালতের রায় মেনে মেলা করা হবে৷
শনিবার জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, বোলপুর পুরসভা, বিশ্বভারতীর বিভিন্ন্ সংগঠন, শান্তিনিকেতন ট্রাস্ট-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ ভারপ্রাপ্ত উপাচার্য স্বপন দত্ত, বোলপুরের বিধায়ক তথা মৎসমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরি, জেলাশাসক, পুলিশ সুপার, শান্তিনিকেতন ট্রাস্টের পক্ষ থেকে সবুজকলি সেন উপস্হিত ছিলেন৷ বেলা ৩টে থেকে ৫.৫০টা পর্যন্ত বৈঠক চলে৷
প্রসঙ্গত, পরিবেশ আদালত রায় দিয়েছে, এবার মেলা তিনদিনের হবে এবং মেলার আদিরূপ ফিরিয়ে আনতে হবে৷ কিন্তু মেলার আদিরূপ কতটা ফিরিয়ে আনা হবে বা মেলার গঠন কী হবে শনিবারের বৈঠকেও তা ঠিক হয়নি৷ বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অমিত হাজরাকে মেলা কমিটির সম্পাদক করা হয়েছে৷ এছাড়াও কমিটিতে দু’জন অধ্যাপক, শান্তিনিকেতন ট্রাস্টের দু’জন, কর্মিসভার প্রতিনিধিরা থাকবেন৷বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য স্বপন দত্ত জানান, মেলা তিনদিনের হবে এবং আগে যেভাবে মেলা হত সেটা কতটা ধরে রাখা সম্ভব তা কমিটি দেখবে৷
এদিকে মেলাতে যাতে দূষণ নিয়ন্ত্রণে থাকে তার জন্য প্রতিদিন মেলাতে জল দেওয়া হবে৷ থার্মোকল এবং প্লাস্টিক পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে৷ আবর্জনা প্রতিদিন পুরসভা পরিষ্কার করবে৷ জেলাশাসক পি মোহন গান্ধী জানান, আদালতের রায় অনুসারে মেলা হবে৷চারদিনের মাথায় বেলা ২টোর মধ্যে মাঠ ফাঁকা করে দেওয়া হবে৷ বাকি বিষয়টি দেখবে মেলা কমিটি৷
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার