স্টাফ রিপোর্টার: তিন বছরের শিশুটি পাশের বাড়ির কুল গাছে ঢিল মেরেছিল। সেই ‘অপরাধে’ গাছের মালিকের হাতে বেধড়ক মার খেয়ে তার মাশুল গুনতে হল। এক্ষেত্রে ছেলেকে বাঁচাতে গিয়ে অন্তঃসত্ত্বা মাও মার খেলেন! আক্রান্ত শিশু ও অন্তঃসত্ত্বা মাকে মালদহ মেডিক্যাল কলেজে ভরতি হয়েছে।
[গৃহবধূর গলাকাটা অর্ধনগ্ন দেহ উদ্ধার, তীব্র চাঞ্চল্য ইটাহারে]
বুধবার মালদহের মানিকচকের উগরিটলায় এই ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় অভিযোগের তির পড়শি যুবক শেখ আক্তারুলের দিকে। ঘটনার জেরে স্থানীয় মানুষজন ক্ষোভে ফেটে পড়ে মানিকচক থানার সামনে বিক্ষোভ দেখান। ঘটনার পর থেকেই অভিযুক্ত আক্তারুল শেখ এলাকাছাড়া। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। বুধবার সকালে তিন বছরের শিশু সাহেল তার প্রতিবেশী আক্তারুল শেখের বাড়ির কুলগাছ থেকে কুল পাড়তে ঢিল মারে বলে অভিযোগ। আক্তারুল-সহ বাড়ির লোকজন এরপর শিশুটিকে ধরে বেধড়ক মারধর করে। দুধের শিশুকে চোখের সামনে মার খেতে দেখে বাঁচাতে এগিয়ে আসেন মা বুলি বিবি।
অভিযোগ, আক্তারুল ও তার বাড়ির লোকেরা মাটিতে ফেলে অন্তঃসত্ত্বা ওই বধূকে মারধর করে। গুরুতর জখম অবস্থায় বুলি বিবি ও তাঁর ছেলে সাহেলকে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি নিয়েও চলে টালবাহানা। মানিকচক গ্রামীণ হাসপাতাল আহত মা ও শিশুকে প্রথমে মালদহ মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেওয়ার কথা বলে। কিন্তু অভিযোগ, মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি না নেওয়ায় মানিকচকে ফেরত নিয়ে আসা হয় বুলি বিবিকে। একসময় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন।
[নাটকীয় কায়দায় হাসপাতালের বিছানায় রক্ত দিয়ে প্রেমিকার সিঁথি রাঙালো যুবক]
সর্বশেষ খবর
-
‘হিন্দুদের সম্মোহিত করা হয়েছে’, মন্দিরের টাকা চুরিতে বিজেপিকে দুষে ‘রাম রক্ষা আন্দোলনে’ উদ্ধব
-
রাতভর অঝোরে বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জারি লাল সতর্কতা
-
বদলের বঙ্গে ছবি তৈরিতে আগ্রহী বলিউড-দক্ষিণী ইন্ডাস্ট্রি, কী বলছেন বিধায়ক হিরণ?
-
পুলিশি তৎপরতায় বারুইপুর কাণ্ডে আটক আরও ৩! ধৃতদের রাতভর জিজ্ঞাসাবাদ
-
বিকশিত ভারতের প্রথম রূপকার ছিলেন ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়