Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬

পানীয় জল নেওয়াকে কেন্দ্র করে বিবাদ, অন্তঃসত্ত্বার পেটে লাথি প্রতিবেশীর

ঘটনার পর থেকেই পলাতক ৭ অভিযুক্ত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২০, ২০১৮, ১৮:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২০, ২০১৮, ১৮:১৮

options
link
পানীয় জল নেওয়াকে কেন্দ্র করে বিবাদ, অন্তঃসত্ত্বার পেটে লাথি প্রতিবেশীর zoom

বাবুল হক, মালদহ: মালদহে অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ। রাস্তার কল থেকে দুই প্রতিবেশীর জলভরাকে কেন্দ্র করে বিবাদ। এই বিবাদের জেরেই রীতিমতো বাড়িতে চড়াও হয়ে অন্তঃসত্ত্বার পেটে লাথি মারল প্রতিবেশী যুবক। সেই সঙ্গে আক্রান্ত গৃহবধূর শ্বাশুড়িকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। মারধরের জেরে মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি অন্তঃসত্ত্বা মঞ্জুরী বিবি। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়া থানা এলাকায়। তদন্তে নেমেছে পুলিশ।

[প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় কৃষকের খড়ের গাদা জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা]

জানা গিয়েছে, শেখ সিরাজুলের পরিবারের সদস্য রিন্টু শেখ পানীয়জল আনতে রাস্তার ট্যাপকলে যান। একই সময় জল আনতে এসেছিলেন প্রতিবেশী শেখ সাইদুল। সেই সময় জল কে আগে নেবে, তা নিয়েই বাধে গন্ডগোল। এক কথা দু’কথা থেকে শুরু করে রীতিমতো বচসার আকার নেয়। তবে দিনের আলোয় ঝামেলা ওখানেই থেমে যায়। সন্ধ্যার পরে ফের শুরু হয় অশান্তি। অভিযোগ, রাতে শেখ সাইদুল, আকাশ শেখ-সহ বেশ কয়েকজনকে নিয়ে সিরাজুলের বাড়িতে চড়াও হয়। রড, লাঠি শেখ সিরাজুলকে মারধর শুরু করে আক্রমণকারীরা। স্বামীকে মারছে দেখে ছুটে যান স্ত্রী মঞ্জুরী বিবিও। তিনি দু’মাসের অন্তঃসত্ত্বা। অভিযোগ, তা সত্ত্বেও তাঁর পেটে লাথি মারে ছেলে বউমাকে বাঁচাতে ছুটে যান গৃহবধূর শাশুড়ি ফুলজাহান বিবি। শ্লীলতাহানির পাশাপাশি তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। এদিকে সন্ধ্যারাতে সিরাজুলের বাড়িতে আর্তনাদ ও চেঁচামেচির আওয়াজ পেয়ে প্রতিবেশীরা চলে এলে চম্পট দেয় সাইদুল শেখের দলবল। আক্রান্তদের উদ্ধার করে প্রথমে রতুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে মঞ্জুরী বিবি ও স্বামী সিরাজুলের শারীরিক অবস্থার অবনতি হলে দু’জনকেই মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। বাকিরা রতুয়া স্বাস্থকেন্দ্রেই চিকিৎসাধীন রয়েছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[দিনেদুপুরে আদালত চত্বর থেকে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, আটক ২]

ঘটনৈার পরেই আক্রান্তের পরিবারের তরফে রতুয়া থানায় সাত হামলাকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে নেমেছে রতুয়া থানার পুলিশ। এদিকে ঘটনার পর থেকেই পলাতক সাত অভিযুক্ত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.