নিজস্ব সংবাদদাতা: অবশেষে শালবনিতে ৫০০ টাকার নোট ছাপার কাজ শুরু হল৷ সোমবার পরীক্ষামূলকভাবে একটি মেশিনে অফসেট প্রিন্টিংয়ের কাজ শুরু হয়েছে৷ পুরোদমে ৫০০ টাকার নোট ছাপতে আরও তিন-চারদিন সময় লাগবে৷ এই নোট বাজারে আসতে তিন-চার সপ্তাহ লেগে যেতে পারে৷
দেরিতে হলেও শালবনি টাঁকশালে ৫০০ টাকার নোট ছাপা শুরু হল৷ সূত্রের খবর, একটি মেশিনে তিন শিফটেই এই নোট ছাপার কাজ চলছে৷ নোট ছাপাতে অফসেট প্রিন্টিং থেকে নম্বর পড়া, বিভিন্ন ধাপ থাকে৷ এক একটি পাতায় ৪০টি ৫০০ টাকার নোট থাকে৷ সূত্রের খবর, শালবনিতে পাঁচটি মেশিন ৫০০ টাকার নোট ছাপার পক্ষে উপযোগী৷ প্রতি মেশিনের প্রতি শিফটে ৩০ লক্ষ ৫০০ টাকার নোট ছাপা সম্ভব৷ যদি পাঁচটি মেশিনেই ৫০০ টাকার নোট ছাপা হয়, তাহলে প্রতিদিন তিন শিফট মিলিয়ে সাড়ে চার কোটি নোট ছাপা সম্ভব৷
এই নোট ছাপা শুরু হওয়ায় খুশি রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ এমপ্লয়িজ ইউনিয়ন৷ ইউনিয়নের সহ-সভাপতি নেপাল সিংহ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ৫০০ টাকার নোট ছাপার দাবি জানিয়ে আসছি৷ কর্তৃপক্ষকে স্মারকলিপিও দিয়েছি৷ কিন্তু কাজ হয়নি৷” মাসখানেক আগে থেকে শালবনিতে ৫০০ টাকার নোট ছাপা শুরু হলে এই সংকট তৈরি হত না বলে দাবি করেন তিনি৷ দেশজুড়ে নোটের আকালে শালবনিতে এখন সাতদিনই তিন শিফটে কাজ হচ্ছে৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার