Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
Bagda

বাড়িতে এসে পড়ানোর নামে নাবালিকাকে লাগাতার ‘ধর্ষণ’! গ্রেপ্তার গৃহশিক্ষক

শিক্ষকের কুকীর্তি দেখে ফেলেন ছাত্রীর মা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১১, ২০২৩, ২০:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১১, ২০২৩, ২০:৪৩

options
link
বাড়িতে এসে পড়ানোর নামে নাবালিকাকে লাগাতার ‘ধর্ষণ’! গ্রেপ্তার গৃহশিক্ষক zoom
ছবি: প্রতীকী
Advertisement

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে। একবার নয়, বারবার ওই কিশোরীকে শারীরিক নির্যাতন করেছেন বলে যুবকের বিরুদ্ধে অভিযোগ। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার ওই শিক্ষককে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ। এদিন ধৃতকে বনগাঁ আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

পুলিশ জানিয়েছে, ধৃত শিক্ষকের নাম শান্তনু হালদার (২১)  উত্তর ২৪ পরগনার বাগদার সিন্দ্রানী এলাকায় বাড়ি অভিযুক্তর। পেশায় গৃহশিক্ষক। ১২ বছরের এক প্রতিবেশী নাবালিকাকে বাড়িতে গিয়ে পড়াতেন তিনি। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, পড়ানো চলাকালীন শান্তনু যে নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থা করছেন সেই বিষয়টি দেখে ফেলেন নাবালিকার মা। এর পরই পালিয়ে যায় শান্তনু।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: রঙ্গলীলার ভিডিও প্রকাশ করব! নাম না করে অমিতাভ চক্রবর্তীর কেচ্ছা ফাঁসের হুঁশিয়ারি অনুপমের]

নাবালিকার কাছ থেকে পরিবারের লোকজন জানতে পারেন, টিউশন চলাকালীনই ওই নাবালিকাকে না কি একাধিকবার ধর্ষণ করেছেন শান্তনু। শুক্রবার রাতেই নির্যাতিতার মা লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে এদিন অভিযুক্ত গৃহশিক্ষক শান্তুনু হালদারকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।

[আরও পড়ুন: ‘এজেন্সির সঙ্গে লড়তে গেলে নিজেকে ঠিক রাখতে হবে’, তৃণমূলকে ‘পাঠ’ অর্জুনের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.