স্টাফ রিপোর্টার: অধ্যাপকদের বেতনবৃদ্ধির কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ দ্রুত কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের জন্য একগুচ্ছ আর্থিক সুযোগ-সুবিধা কার্যকর করতে চলেছে রাজ্য সরকার৷ বাড়ছে বেতন৷
পিএইচডি ও এমফিল ডিগ্রিধারী অধ্যাপকদের জন্য শীঘ্র কার্যকর হতে চলেছে ‘ইনক্রিমেন্ট’৷ এছাড়াও ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী, শীঘ্রই মিলতে চলেছে তৃতীয় ধাপের বকেয়া ১২ শতাংশ এরিয়ারও৷ প্রায় ১৬ হাজারের মতো অধ্যাপক আর্থিক সুবিধা পাচ্ছেন৷ বুধবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, যাঁরা পিএইচডি শেষ করে শিক্ষকতায় এসেছেন তাঁরা পাঁচটি এককালীন বেতনবৃদ্ধির সুযোগ পাবেন৷ যাঁরা কর্মরত অবস্থায় পিএইচডি করেছেন তাঁরা পাবেন তিনটি৷ এমফিলের ক্ষেত্রেও যাঁরা তা শেষ করে শিক্ষকতায় এসেছেন তাঁরা পাবেন দু’টি ইনক্রিমেন্ট-এর সুযোগ৷ যাঁরা কর্মরত অবস্থায় এমফিল করেছেন তাঁরা একটি এককালীন বেতনবৃদ্ধির সুযোগ পাবেন৷
বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সুপারিশ অনুযায়ীই এমন সিদ্ধান্ত রাজ্য সরকারের৷ ২০০৮ সালের ১ নভেম্বরের পর থেকে যাঁরা পিএইচডি, এমফিল করেছেন বা করছেন তাঁরা এমন সুবিধা পাবেন৷ অর্থ বরাদ্দের ক্ষেত্রে ইতিমধ্যেই অর্থ দফতরের পাশাপাশি কলেজ-বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসরদের আর্থিক সুযোগসুবিধা কীভাবে দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ইউজিসিকে চিঠি দেওয়া হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী৷ তিনি আরও জানান, ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী, অধ্যাপকদের তৃতীয় ধাপের এরিয়ারের টাকাও ইতিমধ্যেই পাঠিয়েছে কেন্দ্র৷ তৃতীয় ধাপে ১২ শতাংশ অর্থ দেওয়া হচ্ছে৷ প্রথম ও দ্বিতীয় ধাপে যথাক্রমে ৪১.৮০ ও ৩৩.১০ শতাংশ অর্থ দেওয়া হয়েছিল৷ ইতিমধ্যে সবমিলিয়ে প্রায় ৮৭ শতাংশ অর্থ মিলেছে কেন্দ্রের তরফে৷ বাকিটা দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে৷
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক