সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্ত্রপূত ওষুধ খেলেই পড়াশোনায় উন্নতি হবে৷ এই টোপ দিয়ে নাবালিকাকে ধর্ষণ করল ওঝা৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এলাকায়৷ গ্রেপ্তার করা হয়েছে প্রবীর হালদার নামে ওই ব্যক্তিকে৷
[করণ জোহরের ছবির অফার ফিরিয়ে দিলেন ‘বাহুবলী’ প্রভাস]
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৪ বছরের ওই কিশোরীর পড়াশোনায় মন বসত না৷ এই কারণেই ওঝার শরণাপন্ন হয়েছিলেন তার বাবা-মা৷ সাহায্যের সম্পূর্ণ আশ্বাস দিয়েছিল অভিযুক্ত প্রবীর হালদার৷ বলেছিল, মন্ত্রপূত ওষুধ দিলেই সমস্ত ঠিক হয়ে যাবে৷ কিশোরীর মন পড়াশোনায় বসবে৷ আর পরীক্ষার রেজাল্ট এমনতেই ভাল হবে৷ অভিভাবকরাও রাজি হয়ে যান এই প্রস্তাবে৷
[জানেন, যোগীর রাজ্যে গর্ভবতীরা কেন এই চুড়ি পরছেন?]
অভিযোগ, এই ওষুধ দেওয়ার নাম করেই নাবালিকাকে নিজের বাড়িতে ডাকে ওঝা৷ সেখানে তাঁকে ধর্ষণ করে৷ মেয়েটি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়ে যায়৷ এলাকার বাসিন্দারা ওঝার বাড়িতে চড়াও হয়৷ তাঁকে বেধড়ক মারধর করা হয়৷ পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে৷ পস্কো আইন ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ৷ আপতত, নাবালিকাকে মেডিক্যাল চেক আপের জন্য পাঠানো হবে৷ তার রিপোর্ট এলেই শুরু হবে তদন্ত৷ এর আগে অবশ্য অভিযুক্তকে আদালতে তোলা হবে৷
[ফের ঘনিষ্ঠ রাজ-মিমি, শুনেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা শুভশ্রীর]
সর্বশেষ খবর
-
হাসপাতালে রোগীকে পরপর লাথি! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড মহিলা স্বাস্থ্যকর্মী
-
বর্ষায় বেহাল রাস্তায় অ্যাম্বুল্যান্স দূর, হাঁটাই দুষ্কর! রোগীকে চটের বস্তায় ঝুলিয়ে হাসপাতালে পরিবার
-
সেবাশ্রয়ে হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা, জোর করে আনা হত লোক! অভিষেকের বিরুদ্ধে ফের থানায় ববি
-
টলিপাড়ার অচলাবস্থা কাটাতে অস্থায়ী কমিটি পাপিয়ার, ‘কনফেডারেশনের সঙ্গে বিজেপির সম্পর্ক নেই’, জানালেন শমীক
-
শেষ ষোলোয় উঠে মাঠেই নৌকো বাইলেন হালান্ডরা, ভাইকিং রো’র নেপথ্যে লুকিয়ে কোন ইতিহাস?