ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও সন্দীপ মজুমদার: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পশ্চিম মেদিনীপুর সফরের প্রতিবাদে সরব তৃণমূল। রাজ্যের বিভিন্ন প্রান্তে কালো ব্যাজ পরে প্রতিবাদ জানায় তৃণমূল প্রভাবিত কিষাণ খেতমজুর সংগঠনের সদস্যরা। তাঁদের অভিযোগ, ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদি কৃষকদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু, সেই প্রতিশ্রুতি তিনি রাখতে পারেননি। ফের লোকসভা নির্বাচনের আগে কৃষকদের মিথ্যা প্রতিশ্রুতি দিতে তিনি রাজ্যে এসেছেন।
[মোদিকে সম্মান জানাতে অভিনব উদ্যোগ মেদিনীপুর শহরের এক চা-বিক্রেতার]

[সিন্ডিকেটের রাজত্ব চলছে বাংলায়, মেদিনীপুরে মমতাকে তোপ মোদির]
হরিপালের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস প্রভাবিত পশ্চিমবঙ্গ কিষাণ খেতমজুর সংগঠনের রাজ্য সভাপতি বেচারাম মান্না সোমবার সিঙ্গুরে বুড়িগ্রাম এলাকায় কৃষকদের কালো ব্যাজ পরিয়ে এই প্রতিবাদ কর্মসূচি শুরু করেন। তিনি বলেন, “২০১৪ সালে নরেন্দ্র মোদি কৃষকদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু, তিনি তা করতে পারেননি। কৃষকরা চাষের খরচের উপর ৫০ শতাংশ লাভ করতে পারবে বলে যে নির্বাচনী প্রতিশ্রুতি মোদি দিয়েছিলেন, তা তিনি পূরণ করতে পারেননি। ভারতবর্ষের কৃষকদের কৃষিঋণ মকুব ও কৃষিঋণের পরিমাণ বাড়ানোর ক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছেন।” তিনি আরও বলেন, “মধ্যপ্রদেশের মান্দসৌরে বিজেপি সরকার ৬ জন কৃষককে গুলি করে মেরে ফেলেছে। এজন্য মহারাষ্ট্রের নাসিক থেকে মুম্বই পর্যন্ত ২০০ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে কৃষকরা প্রতিবাদ জানিয়েছিলেন। সারা ভারতবর্ষে বিজেপি সরকার কৃষক সমাজের জন্য কিছু করেনি। এখন প্রধানমন্ত্রী এ রাজ্যে এসেছেন কৃষকদের ফের নতুন কোনও মিথ্যা প্রতিশ্রুতি দেবেন বলে। তাই এর প্রতিবাদ জানাবেন কৃষকরা।”
[মেদিনীপুরে মোদির সভায় ভাঙল শামিয়ানা, আহতদের দেখতে হাসপাতালে স্বয়ং প্রধানমন্ত্রী]
হুগলির পাশাপাশি হাওড়ার বাগনান স্টেশন সংলগ্ন এলাকায় অভিনব প্রতিবাদ সভা করে শাসক দলের কৃষক সংগঠন। সেখানে কৃষকরা গলায় আনাজের মালা ও কালো ব্যাজ পরে মোদি সরকারের বিরোধিতা করেন। এদিন জয়পুর কলেজ মাঠে তৃণমূল যুব কংগ্রেসের ডাকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এক কৃষক সমাবেশেরও আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের হাওড়া গ্রামীণ জেলা সভাপতি পুলক রায়, তৃণমূল যুব সভাপতি সুকান্ত পাল প্রমুখ।
সর্বশেষ খবর
-
এবার অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকানোর চেষ্টা বিজিবির! রুখল বিএসএফ
-
লাথি খেয়ে কচুবনে, বাড়ি দখলের অভিযোগে এবার ডিম খেলেন জয়প্রকাশ
-
‘চুপ থাকব না শেষ দেখে ছাড়ব’, বিবাহবিচ্ছেদ মামলায় স্বামী-শ্বশুরের জোড়া আইনি নোটিসকে চ্যালেঞ্জ সেলিনার
-
৩০০ টাকা রোজ মাইনের চাকুরে থেকে কোটিপতি, উল্কাগতিতে উত্থান সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডে ধৃত পরিতোষের
-
তোলাবাজি থেকে যৌনহেনস্তা! ১৩ দিনের পুলিশি হেফাজতে স্বরূপ বিশ্বাস, এজলাসে তুমুল হই হট্টগোল