Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
SIR

ভোটার তালিকায় নাম বাদ, জেলায় জেলায় ক্ষোভের আগুন! বাহিনীকে কালো পতাকা বিক্ষোভকারীদের

ভোটের মুখে ধৈর্যের বাঁধ ভাঙছে। ক্ষোভের আগুন জ্বলছে দিকে দিকে। সাপ্লিমেন্টরি তালিকায় নাম বাদ যাওয়ায় জেলায় জেলায় বিক্ষোভ। মগরাহাটে রাস্তা অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। হাওড়ার জগৎবল্লভপুরে বাহিনীর সঙ্গে বচসা বিক্ষোভকারীদের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৬, ১৪:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৬, ১৪:৫২

options
link
ভোটার তালিকায় নাম বাদ, জেলায় জেলায় ক্ষোভের আগুন! বাহিনীকে কালো পতাকা বিক্ষোভকারীদের zoom
ভোটার তালিকায় নাম বাদ নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ।

ভোটের মুখে ধৈর্যের বাঁধ ভাঙছে। ক্ষোভের আগুন জ্বলছে দিকে দিকে। ঠিক যে ভয় দানা বাঁধছিল। রাজ্যের বিভিন্ন জেলায় সেই ভয়টাই সত্যি হচ্ছে। চূড়ান্ত তালিকার পর তিন দফায় সাপ্লিমেন্টরি তালিকা। নাম বাদ যাওয়ায় বিক্ষোভ শুরু দিকে দিকে। মগরাহাটে রাস্তা অবরোধ, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। হাওড়ার জগৎবল্লভপুরে সাপ্লিমেন্টরি তালিকায় নাম বাদ যাওয়ার অভিযোগে পথ অবরোধ। পরিস্থিতি সামলাতে গেলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা বাধে স্থানীয়দের।

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের মূলটি এলাকায় পরিস্থিতি উত্তপ্ত। স্থানীয় সূত্রে খবর, মূলটি গ্রাম পঞ্চায়েতের ৮৯ নম্বর বুথে মোট ৩৩ জন বৈধ ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। অভিযোগ, সংশ্লিষ্ট ভোটারদের নাম এসআইআরের চূড়ান্ত তালিকায় বিচারাধীন ছিল। কিন্তু সাপ্লিমেন্টরি তালিকা প্রকাশের পর দেখা যায়, সেই ৩৩ জনের নাম তালিকায় অন্তর্ভুক্তই হয়নি। এরপরই ক্ষোভে পড়েন তাঁরা। বৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। টায়ার জ্বালিয়ে ধামুয়া রোড অবরোধ করে চলে বিক্ষোভ।

Advertisement

বেছে বেছে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মহিলাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন পুর ওয়ার্ডের কাউন্সিলর। আলিপুরদুয়ার পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঘটনা।

অন্যদিকে, হাওড়ার জগৎবল্লভপুরে দুই বুথ মিলিয়ে প্রায় ৮৫০ ভোটারের নাম বাদ! ভোটার তালিকায় নাম বাদ যাওয়া ভোটাররা এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামলাতে গেলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা বাধে বিক্ষোভকারীদের। নির্বাচন কমিশনের বিরুদ্ধে কালো পতাকা দেখান তারা।

ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাগে ফুঁসছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ। সেখানকার ২৫২ ও ২৫৩ নম্বর, দু’টো বুথে মিলে ৬৫৫ জনের নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। এই দু’টো বুথ মিলিয়ে মোট ভোটারের সংখ্যা ১৮০০ জনের উপরে। অভিযোগ, এই দুই বুথের ভোটাররা বহুবার স্থানীয় বিএলও, ইআরও-সহ হাসনাবাদ বিডিও অফিসে যোগাযোগ কোনও লাভ হয়নি।

আলিপুরদুয়ারের একটি ওয়ার্ডেই ৩২ জনের নাম বাদ। অভিযোগ, ৫২ জনের নাম বিচারাধীন ছিল। তার মধ্যে ৩২ জনেরই নাম বাদ গিয়েছে। এই বাদ পড়া ৩২ জনের মধ্যে ১৮ জনই মহিলা ভোটার। বেছে বেছে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মহিলাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন পুর ওয়ার্ডের কাউন্সিলর। আলিপুরদুয়ার পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঘটনা।

চূড়ান্ত তালিকায় প্রায় ৬০ লাখ ভোটারের নাম ছিল বিচারাধীন। সুপ্রিম কোর্টের নির্দেশে নিযুক্ত বিচারপতিরা ভোটারদের নথি যাচাইয়ের পরেই ধাপে ধাপে সাপ্লিমেন্টরি তালিকা প্রকাশ করা হচ্ছে। তিন দফায় সাপ্লিমেন্টারি তালিকায় রাজ্যজুড়ে লাখ লাখ ভোটারের নাম বাদ পড়ছে। শনিবার গভীর রাতে তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পরই ট্রাইবুনাল পোর্টাল চালু করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটাররা আজ, রবিবার থেকেই এই ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। এখন দেখার, ভোটের আগে নাম বাদ পড়া ভোটারদের যোগ্যতা বিচার করে সমস্যার সমাধান করতে পারে কিনা নির্বাচন কমিশন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.