সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমিকাকে খুন করে পুঁতে দিয়েছে মেঝেতে৷ একই হাল করেছে নিজের মা ও বাবারও৷ সেই মামলায় অভিযুক্ত হয়ে যখন তাকে বাঁকুড়া সদর থানায় আনা হল, তখনও কিন্তু সে ভাবলেশহীন৷ বরং লক আপে বসেই মাছ ভাত খাওয়ার বায়নাক্কা করল সাইকো উদয়ন দাস৷
ফেসবুকে ৬ নামে উদয়ন, খুন করেও চালু রাখে বাবার প্রোফাইল
আকাঙ্ক্ষা হত্যা মামলায় গতকালই ভোপাল থেকে বাঁকুড়া সদর থানায় আনা হয়েছে অভিযুক্ত উদয়ন দাসকে৷ রাতেই একপ্রস্থ জেরা করা হয় তাকে৷ ১২টা নাগাদ জেরা পর্ব শেষ হল খেতে দেওয়া হয় উদয়নকে৷ সাধারণ ভাত, ডাল তরকারি দিলে প্রথমে আপত্তি জানায় সে৷ দাবি ছিল মাছ ভাতের৷ যদিও পুলিশ সে বায়নাক্কাকে বিন্দুমাত্র পাত্তা দেয়নি৷ চাহিদা পূরণ হবে না জেনে পুলিশের দেওয়া খাবার খেয়েই রাতভর চিন্তাহীন ঘুমোয় উদয়ন৷ আগেই লক আপ থেকে অন্য বন্দিদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল৷ কারও সঙ্গেই তাকে রাখা হয়নি৷
বেজায় কাঁদছে, বিরক্তিতে তিন দিনের শিশুর পা ভাঙল হাসপাতাল কর্মী
সকালে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পরীক্ষা করে৷ আজ আবারও তাকে জেরা করা হবে৷ এদিকে ‘সাইকো’ দেখতে উৎসাহী জনতার ভিড় থানার সামনে৷ কোনওরকম বিপত্তি যাতে না বাধে তাই বন্ধ করে রাখা হয়েছে থানার গেট৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১