Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২৮ জুন ২০২৬

তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে ঘোরাল জনগণ, ডিমথেরাপি! আক্রান্তকে উদ্ধার বিজেপির

তৃণমূল নেতাকে রাস্তায় কোমরে দড়ি বেঁধে ঘোরানো হল! শুধু তাই নয়, তাঁকে লক্ষ্য করে ছোড়া হল ডিম! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারে। এই কথা জানতে পেরে বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা তাঁকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেন। আক্রান্ত তৃণমূল নেতাকে পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

Advertisement
বিক্রম রায়
বিক্রম রায়

শেষ আপডেট: জুন ২৭, ২০২৬, ১৭:০২

link
বিক্রম রায়
বিক্রম রায়

শেষ আপডেট: জুন ২৭, ২০২৬, ১৭:০২

options
link
তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে ঘোরাল জনগণ, ডিমথেরাপি! আক্রান্তকে উদ্ধার বিজেপির zoom
তৃণমূল নেতাকে ঘোরানো হচ্ছে এলাকায়। নিজস্ব চিত্র

তৃণমূল নেতাকে রাস্তায় কোমরে দড়ি বেঁধে ঘোরানো হল! শুধু তাই নয়, তাঁকে লক্ষ্য করে ছোড়া হল ডিম! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারে। এই কথা জানতে পেরে বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা তাঁকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেন। আক্রান্ত তৃণমূল নেতাকে পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ওই তৃণমূল নেতা ভোটের আগে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা, একাধিক উস্কানিমূলক কথা বলেছিলেন বলে স্থানীয়দের অভিযোগ।

রাজ্যে পালাবদলের পর একাধিক জায়গায় তৃণমূল নেতা-কর্মীদের উপর হামলা হচ্ছে। দুর্নীতির অভিযোগে একাধিক তৃণমূল নেতা গ্রেপ্তার হচ্ছেন। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের লক্ষ্য করে দেদারে ডিম ছোড়া চলছে। এবার তেমনই ঘটনা ঘটল কোচবিহার জেলায়। এক তৃণমূল নেতাকে সাধারণ মানুষজন পাকড়াও করে কোমরে দড়ি দিয়ে ঘোরাল! চলল প্রবল জনরোষ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, কোচবিহার দক্ষিণ বিধানসভার ঘুঘুমারি এলাকায়। ওই তৃণমূল নেতার নাম ফজলু রহমান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিযোগ, ভোটের আগে ওই তৃণমূল নেতা বিজেপি প্রার্থী রথীন বোসের গাড়িতে একাধিকবার হামলা চালিয়েছেন অন্যান্যদের সঙ্গে। শুধু তাই নয়, এলাকার বিজেপি কর্মীদের লাগাতার ভয় দেখানোও হত! এছাড়াও ভোটের আগে একাধিক উস্কানিমূলক কথা ফজলু রহমান এলাকায় ছড়াতেন বলে অভিযোগ। ৪ মে ফলপ্রকাশের পর দেখা যায়, বিজেপি বিপুল জনসমর্থন নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে। এরপরই ফজলু এলাকা ছেড়ে পালান বলে খবর। এতদিন তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।

এদিন ওই তৃণমূল নেতাকে এলাকায় দেখা যায়। স্থানীয় বাসিন্দারা তাঁকে ঘিরে ধরে। মারধরের পর ওই তৃণমূল নেতাকে ঘুঘুমারি এলাকায় কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হয়! তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়! ঘটনার কথা শুনে স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা সেখানে দ্রুত পৌঁছন। জনরোষ থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগ, একাধিক অভিযোগ তাঁর বিরুদ্ধে ছিল। সেজন্যই এই জনরোষ দেখা গিয়েছে এদিন।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.