সুমিত বিশ্বাস, পুরুলিয়া: জঙ্গলে বুনো হাতি, বনাঞ্চলে আগুন। তাই পঞ্চায়েত নির্বাচনে ভোটের ডিউটি পেয়েও পরে অব্যাহতি মিলল পুরুলিয়ার বনকর্মীদের। পরিস্থিতি বিবেচনা করে এহেন সিদ্ধান্তেই সম্মতি দিল নির্বাচন কমিশন। এদিকে নির্বাচন কমিশনের ২০০৮-এর এক নির্দেশিকায় রয়েছে যেসব বনকর্মীরা জঙ্গলের দায়িত্বে থাকেন, তাঁদের ভোটের ডিউটি দেওয়া যাবে না। এরপরেও চলতি বছরে পুরুলিয়া জেলা প্রশাসনের তরফে ভোটের ডিউটির জন্য প্রশিক্ষণের চিঠি পেয়েছেন বনকর্মীরা। বলা বাহুল্য, নিজেদের কাজের চাপে অনেকেই সেই প্রশিক্ষণ শিবিরে হাজির থাকতে পারেননি। এই অনুপস্থিতির কারণে বহু বনকর্মীকে শো-কজ করে পুরুলিয়া জেলা প্রশাসন। এই ঘটনায় স্বভাবতই ক্ষুব্ধ বনকর্মীরা। নিজেরাই নেন পদক্ষেপ। তখন বনদপ্তরের পুরুলিয়া বিভাগের তরফে চিঠি যায় জেলাশাসক তথা জেলা পঞ্চায়েত আধিকারিকের কাছে। যেখানে ২০০৮-এর ২৬ ডিসেম্বরের চিঠির নির্দেশাবলীর বর্ণনা ছিল।
[টেলিভিশনে নয়, ভোটের ময়দানে শাশুড়ি-বউমার জমজমাট লড়াই এবার ময়ূরেশ্বরে]
চিঠিতে জানানো হয়েছিল পুরুলিয়া বনবিভাগের জঙ্গলে হাতির দলের অবস্থান। এরপরেই নড়েচড়ে বসে পুরুলিয়া জেলা প্রশাসন। জেলার পুরুলিয়া বিভাগ-সহ আরও কংসাবতী উত্তর ও দক্ষিণ বিভাগের বনকর্মীদেরও ভোটের ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়। জেলাশাসকের কাছে বনদপ্তরের ওই আবেদনে তাঁদের যুক্তি ছিল, হাতির দল জঙ্গলে থাকায় বনকর্মীরা ডিউটি করলে যে কোনও সময় সমস্যা হতে পারে। বুদ্ধপূর্ণিমায় শিকার উৎসবের আগে থেকে অযোধ্যা পাহাড়ের বনাঞ্চলের গোবরিয়া জঙ্গলে রয়ে গিয়েছে ঝাড়খণ্ডের হাজারিবাগের বারোটি হাতির দল। তাঁরা কখনও অযোধ্যার বনাঞ্চলে আশ্রয় নিচ্ছে। কখনও আবার মাঠা বা বাঘমুণ্ডিতে ঢুকে পড়ছে। গত শুক্র ও শনিবার রাতে দাঁতালের দল স্থানীয় মাঠা ও বাঘমুণ্ডিতে ঢুকে প্রায় তিন হেক্টর জিমর ফসল তছনছ করে। ভেঙে দেয় ছ’টি কাঁচা বাড়ি। ফলে আতঙ্ক ছড়িয়েছে ওই তিন বনাঞ্চল ও লাগোয়া এলাকায়। সোমবার দুপুরে পুরুলিয়ার জেলাশাসক অলোকেশপ্রসাদ রায় বলেন, “যেসব বনকর্মীরা জঙ্গলে থেকে কাজ করেন, তাঁদের নির্বাচনের ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই দপ্তরের অফিস কর্মীরাই কেবল ভোটের ডিউটি করবেন।” এদিকে প্রখর দাবদাহে অযোধ্যার বনাঞ্চলে যে কোনও সময় আগুনও লেগে যাচ্ছে। ফলে হিমশিম খাচ্ছেন বনকর্মীরা। পুরুলিয়া বিভাগের ডিএফও রামপ্রসাদ বদানা জানান, তাঁদের আবেদনে সাড়া দিয়েছে জেলা প্রশাসন।
ছবি: অমিত সিং দেও
[‘কাঁচা বাঁশের লাঠি হাতে গ্রাম দখল আটকান’, ফের বেলাগাম দিলীপ ঘোষ]
সর্বশেষ খবর
-
বদলার ম্যাচে নিষ্ফলা মরক্কো, এমবাপে-দেম্বেলে জোড়া ফলায় সেমিফাইনালে ফ্রান্স
-
বিশ্বজয়ের পাঁচ মাসেই পথ হারাল টিম ইন্ডিয়া! আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডের কাছেও সিরিজ হার শ্রেয়সদের
-
মহারাষ্ট্রে ফের বিরোধী শিবিরে ভাঙন! পওয়ারের ‘অস্থিরচিত্ত’ বিধায়কদের ‘সন্দেহ’ কংগ্রেসের
-
১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, একসঙ্গে রদবদল ৩৩ ইন্সপেক্টরের
-
খেয়াল রাখতে হবে অভিযোগকারিণীর মানসিক দিকটিও, লালবাজারে বিশেষ প্রশিক্ষণ ১৮৩ মহিলা পুলিশকে