Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Purulia

অন্নপূর্ণা যোজনায় কারচুপি! গ্রেপ্তার পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি ও ভাইপো

গত বুধবার রাতে কার্যালয় বন্ধের পর অনুমতি ছাড়া বিডিও কার্যালয়ের অতিথি আবাসে প্রবেশের অভিযোগ উঠেছিল দুই তৃণমূল নেতার বিরুদ্ধে।

অমিত সিং দেও
অমিত সিং দেও

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৬, ০৯:৫৪

link
অমিত সিং দেও
অমিত সিং দেও

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৬, ০৯:৫৪

options
link
অন্নপূর্ণা যোজনায় কারচুপি! গ্রেপ্তার পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি ও ভাইপো zoom
পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: দীপক রাম।
Advertisement

জমানা অতীত। ক্ষমতাও। তবুও দুর্নীতির ফন্দি এখনও অটুট! মহিলাদের জন্য বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনা কারচুপির অভিযোগে আগে ধরপাকড় করেছিল পুঞ্চা থানার পুলিশ। সেই কারচুপিতে মদতের অভিযোগ পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শনিবার রাতে তাঁকে বাড়ি থেকে পাকড়াও করে পুলিশ। গ্রেপ্তার করা হয় তাঁর ভাইপো পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কৃপাসিন্ধু বন্দ্যোপাধ্যায়কেও।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে কার্যালয় বন্ধের পর অনুমতি ছাড়া বিডিও কার্যালয়ের অতিথি আবাসে প্রবেশের অভিযোগ উঠেছিল দুই তৃণমূল নেতার বিরুদ্ধে। তাঁদের সঙ্গে থাকার অভিযোগ ছিল পঞ্চায়েতের এক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ও পঞ্চায়েত সমিতির শিক্ষা আধিকারিকের বিরুদ্ধেও। মঙ্গলবার রাতের এই ঘটনায় বিডিও-র অভিযোগের ভিত্তিতে পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কৃপাসিন্ধু বন্দ্যোপাধ্যায়, পূর্ত-কার্য ও পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ চরণপাহাড়ি দাস, পুঞ্চা পঞ্চায়েত সমিতির কর্মী সুমিত কুন্ডু, লাখরা গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গৌতম দাসকে গ্রেপ্তার করেছিল পুলিশ। যদিও বুধবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাদের জামিন মঞ্জুর হয়।

Advertisement

আর এই গোটা ঘটনার নেপথ্যে  কলকাঠি নাড়ার অভিযোগ সুজয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অন্নপূর্ণা যোজনার কারচুপি মামলায় শনিবার রাতে সুজয় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় পুলিশ। উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সুজয় বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী হিসেবে পরাজিত হন। এবার তাঁর বিরুদ্ধেই সরকারি প্রকল্পে কারচুপির অভিযোগ উঠল। পাশাপাশি নতুন ধারা যোগ করে ফের গ্রেপ্তার করা হয় তাঁর ভাইপো কৃপাসিন্ধু বন্দ্যোপাধ্যায় ও চরণপাহাড়ি দাসকে। রবিবার সকালে ধৃতদের আদালতে পেশ করা হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা সুজয় বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করলে, সরকারি প্রকল্পে কারচুপি প্রসঙ্গে কার্যত মুখ খুলতে চাননি তিনি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.