সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই দোল। রং-আবিরে মেতে উঠবে সকলে। তার আগেই নিজের লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের সঙ্গে রঙের উৎসবে মাতলেন সাংসদ রচনা বন্দ্য়োপাধ্যায়। ঘরের মেয়ের মতো মিশে গেলেন কচি কাঁচাদের ভিড়ে। সম্প্রীতির বার্তা দিয়ে রমজান মাসে এলাকার বাসিন্দাদের হাতে তুলে দিলেন শাড়ি।
বৃহস্পতিবার হুগলির চুঁচুড়া পুরসভার স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারীর উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে, যেখানে উপস্থিত ছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। দোল উৎসব এবং পবিত্র রমজান মাস উপলক্ষে এলাকার বাসিন্দাদের হাতে তুলে দেন শাড়ি তুলে দেন। এরপর বিকেলে শিশুদের জন্য আয়োজিত দোল উৎসবে শামিল হন তিনি। ছোটদের সঙ্গে রঙ, পিচকিরি ও আবির খেলায় মেতে ওঠেন সাংসদ। তাঁকে কাছে পেয়ে শিশুদের আনন্দ ছিল চোখে পড়ার মতো।
এদিন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সকলকে দোল উৎসব ও রমজান মাসের শুভেচ্ছা জানান। বলেন, তাঁর লোকসভা এলাকার যে কেউ যদি তাঁর সঙ্গে দেখা করতে চান বা কোনও সমস্যা জানাতে চান, তিনি সর্বদা তাঁদের পাশে থাকবেন। বুঝিয়ে দিলেন, তিনি শুধু জনপ্রতিনিধি নন, বরং সকলের আপনজন। সাংসদকে এই ভূমিকায় পেয়ে আপ্লুত এলাকার বাসিন্দারা।
সর্বশেষ খবর
-
হাঁটা নাকি যোগ! ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে কোনটা বেশি জরুরি জানেন
-
শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকায় কোন কোন ট্রেন?
-
টিআরপিতে বিরাট রদবদল! বেঙ্গল টপার ‘জোয়ার ভাঁটা’, সেরা দশে কোন কোন বাংলা মেগা?
-
‘নব্য তৃণমূলে’র উত্থানে ৫ জেলায় লন্ডভন্ড ঘাসফুল! কে কোন দিকে গেলেন?
-
‘কালা হিরণ’ ঘোষণা হতেই মুণ্ডচ্ছেদের হুমকি! সলমনের আইনি নোটিস ছিঁড়ে পালটা চ্যালেঞ্জ প্রযোজকের