সুমন করাতি, হুগলি: চুঁচুড়া হাসপাতাল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। অব্যবস্থার ছবি তুললেন তিনি। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন বলেও মন্তব্য করলেন। হাসপাতালের এই পরিস্থিতি নিয়ে সুপারের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
রাজনীতিতে পা দিয়েই সাংসদ হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর থেকেই মানুষের কাছে ছুটে যাচ্ছে তিনি। সোমবার দুপুরে আচমকা চুঁচুড়া হাসপাতাল পরিদর্শনে যান তিনি। সেখানকার পরিস্থিতি দেখে রীতিমতো ক্ষুব্ধ হন সাংসদ রচনা। প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেন। সাংসদকে নিজের মোবাইলে হাসপাতালের ছবি ক্যামেরাবন্দি করতেও দেখা যায়।
[আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শ্যালিকার সঙ্গে সহবাস! কাঠগড়ায় CPM নেতা]
এর পর রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, “হাসপাতাল পরিদর্শনে এসে সত্যিই হতচকিত আমি। এমন স্বাস্থ্য পরিষেবা জেলা সদর হাসপাতালে হওয়া বাঞ্ছনীয় নয়। যেখানে সেখানে কলার খোসা পড়ে আছে। বিড়াল ঘুরে বেড়াচ্ছে সর্বত্র। এ বিষয়গুলো নিয়ে আমি হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি। আগামীতে যেন এমন বেহাল স্বাস্থ্যব্যবস্থা সদর হাসপাতালে না থাকে তার দেখতে হবে। আমি এবিষয়ে কথা বলব মুখ্যমন্ত্রীর সঙ্গে। আগামীতে আবার এই সদর হাসপাতাল পরিদর্শনে আসব।” তবে এবিষয়ে চুঁচুড়া হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডল কোনও মন্তব্য করেননি।
[আরও পড়ুন: ‘আমরা সবাই একসঙ্গে থাকতে চাই’, বাংলা ভাগ ইস্যুতে বিধানসভায় স্লোগান বাঁধলেন মুখ্যমন্ত্রী]
সর্বশেষ খবর
-
ফের বেপরোয়া গতির বলি! কামালগাছি বাইপাসে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ২, আশঙ্কাজনক আরও ২
-
ফের আকাশে বিপর্যয়, কানপুরে হুড়মুড়িয়ে ভাঙল বিমান, চলছে উদ্ধারকাজ
-
‘বৃষ্টির মধ্যে ৫ ঘণ্টা জঙ্গলে বসে…’, জলরোষে বিধ্বস্ত নেপাল থেকে কী জানালেন উদ্বিগ্ন খরাজ?
-
ভারতের হাত থেকে বেরিয়ে যাচ্ছে টেস্ট! সারাংশের ‘নিষ্প্রাণ’ বোলিং নিয়ে চিন্তায় শুভমানরা
-
বাংলায় শিল্পের ‘অমৃতকাল’, নিউটাউনে তথ্যপ্রযুক্তি কেন্দ্রের অফিস উদ্বোধন মুখ্যমন্ত্রীর, বিপুল কর্মসংস্থান