সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের প্রথম দিনই ফের রেল অবরোধের মুখে পড়তে হল নিত্যযাত্রীদের৷ কুর্মি সমাজকে তফশিলিভুক্ত করতে হবে৷ এই দাবিতে পুরুলিয়া-আদ্রা লাইনের কুস্তাউর স্টেশনে অবরোধে শামিল হয়েছেন আদিবাসীরা৷ প্রায় চার ঘণ্টা ধরে পুরুলিয়া লাইনে রেল চলাচল বন্ধ হয়ে গিয়েছে৷
(যুদ্ধকালীন তৎপরতায় ২০,০০০ কোটি টাকার গোলাবারুদ পাচ্ছে সেনা)
অবরোধের জেরে পুরুলিয়া এক্সপ্রেস-সহ বিভিন্ন রুটের মোট ৬টি ট্রেন আটকে পড়েছে৷ হাওড়া-চক্রধরপুর প্যাসেঞ্জার, বোকারো-বর্ধমান প্যাসেঞ্জরও অবরোধের মুখে পড়েছে৷ রেলের এক আধিকারিক জানান, কয়েকটি ট্রেনকে ঘুরিয়ে অন্য রুট দিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে৷ পাশাপাশি যে সমস্ত ট্রেন আটকে পড়েছে, সেগুলিকে এমন স্টেশনে দাঁড় করানো হয়েছে, যেখানে পর্যাপ্ত জলের ব্যবস্থা রয়েছে বলে জানানো হয়েছে৷ আধিকারিকের দাবি, যে বিষয়টি নিয়ে আদিবাসীরা প্রতিবাদে নেমেছেন, তা কোনওভাবেই রেলের সঙ্গে যুক্ত নয়৷ তাই যত শীঘ্র সম্ভব এই অবরোধ তোলার চেষ্টা করা হচ্ছে৷

(কাশ্মীর ভারতের ছিল এবং থাকবে, পাকিস্তানকে হুঁশিয়ারি রাজনাথের)
কর্মব্যস্ত দিনের সকালে আদিবাসীদের অবরোধের জেরে চূড়ান্ত বিরক্ত যাত্রীরা৷ চার ঘণ্টার উপর চলছে অবরোধ৷ বেলা দশটা পর্যন্তও পুরোপুরি অবরোধ তুলতে পারেনি রেল পুলিশ৷
সর্বশেষ খবর
-
‘২৫ টাকার গেরুয়া গামছা পরে বিজেপি হওয়া যাবে না’, ‘নব্য’দের কড়া হুঁশিয়ারি নেতার
-
পুজোর মুখে বাড়ল রাজ্য ও কলকাতা পুলিশ কর্মীদের রেশন ভাতা, কত টাকা মিলবে মাসে?
-
চানাচুরের প্যাকেটে পচা ইঁদুর! হুগলিতে কারখানা ঘেরাও করে বিক্ষোভ, হুলুস্থুল
-
তিন ওভার, হাতে এক উইকেট! অজি বোলিং বিক্রম সামলে নাটকীয় টেস্ট ড্র ভারতের তরুণ তুর্কিদের
-
‘দর্শক আমার ছবি ব্লকবাস্টার করবে’, পুজো রিলিজ নিয়ে আত্মবিশ্বাসী সৃজিত