অরূপ বসাক, মালবাজার: পুলিশের তাণ্ডবের অভিযোগ। শুটিং বাতিল করে উত্তরবঙ্গের চালসা থেকে ফিরে এল জনপ্রিয় সিরিয়াল ‘রাখি বন্ধন’-এর টিম। অভিযোগ, শুটিংয়ের কলাকুশলীদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করা হয়েছে। মাঝ পথেই বন্ধ করে দেওয়া হয়েছে শুটিং।
[চলচ্চিত্র উৎসবের ছবি আপলোড করতে গিয়ে এ কী করলেন শাহরুখ!]
স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক রাখি বন্ধন। যার কাহিনি দুই ভাইবোনকে নিয়ে। রাখি ও বন্ধনের চরিত্রে রয়েছে কীর্তিকা ও সোহম। এছাড়াও রয়েছে রীতা কয়রাল, শুভাশিস মুখোপাধ্যায়, সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়, পিয়ালি বসু, অর্পিতা দত্ত চৌধুরীর মতো অভিনেতারা। নভেম্বর মাসের সাত তারিখ প্রায় ৬০ জনের একটি দল নিয়ে চালসার একটি রিসর্টে ওঠেন পরিচালক সীমান্ত বন্দ্যোপাধ্যায়। মা-বাবার খোঁজে পাহাড়ে এসেছে দুই ভাই-বোন। এই সিকোয়েন্সের শুটিং চলছিল। অভিযোগ, গত বৃহস্পতিবার রাত আটটা নাগাদ হঠাৎ মেটেলি থানার পুলিশ সেখানে এসে হাজির হয়। মাঝ পথেই শুটিং বন্ধ করে দেন পুলিশ কর্মীরা। কলাকুশলীদের সঙ্গে খারাপ ব্যবহারও করা হয়। বলা হয়, অনুমতি ছাড়াই ওই এলাকায় শুটিং চলছে তাই বন্ধ করে দেওয়া হল শুটিং।
[চলচ্চিত্র উৎসব: প্রথম দিনেই পর্দায় জীবনের জানা-অজানা কথা]
তবে শুটিং পার্টির দুই কর্মকর্তা বাবলু বন্দ্যোপাধ্যায় ও সৈকত কুণ্ডুর দাবি, রিসর্টের ভিতরেই বেশিরভাগ শুটিং করা হচ্ছিল। সেখানে আইন-শৃঙ্খলার সমস্যা থাকে না। আউটডোরের শুটিংয়ের সময় মালবাজার থেকে অনুমতি নেওয়া হয়েছিল।
ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোনা সরকার। এটা হওয়া উচিত ছিল না বলেই জানান তিনি। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মাল মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস চক্রবর্তী। তবে পুলিশের ব্যবহারে বেশ ক্ষুব্ধ রাখি বন্ধন-এর টিম। আবার উত্তরবঙ্গে শুটিং করতে ফের আসা হবে কিনা তা নিয়ে বেশ সন্দেহ রয়েছে বলে মনে করছেন অনেকে।
[চতুর্থবার চলচ্চিত্র উৎসবে এসে কী বললেন অমিতাভ বচ্চন?]
সর্বশেষ খবর
-
দুই বিদেশি মহিলাকে অপহরণ করে গণধর্ষণ, পাকিস্তানের নাক কাটল খোদ উপপ্রধানমন্ত্রীর আত্মীয়
-
এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি! জ্যোতিপ্রিয়র মেয়ে প্রিয়দর্শিনীর ‘কীর্তি’তে জোর শোরগোল
-
নির্বাচনে সুপ্রিম হস্তক্ষেপ চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি ইন্ডিয়া জোটের! বিজেপি বলছে, ‘গণতন্ত্রকে অস্বীকারের চেষ্টা’
-
কলম্বিয়ার কাছে হার ঘানার, নিজের দেশকে ‘বাঁচাতে’ পারলেন না ওঝা! শেষ ষোলোয় কার বিরুদ্ধে কে?
-
বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ! জেলায় জেলায় লাল সতর্কতা, উত্তাল হতে পারে সমুদ্র