Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬

আইনজীবীর উপর হামলার প্রতিবাদে কর্মবিরতিতে রামপুরহাট বার অ্যাসোসিয়েশন

আইনজীবীর উপরে হামলায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০১৮, ১৮:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০১৮, ১৮:১৪

options
link
আইনজীবীর উপর হামলার প্রতিবাদে কর্মবিরতিতে রামপুরহাট বার অ্যাসোসিয়েশন zoom

নন্দন দত্ত, সিউড়ি: অভিযোগের পর বাইশ দিন কেটে গিয়েছে। এখনও অভিযুক্তরা অধরা। প্রতিবাদে বুধবার থেকে আগামী ১ মে পর্যন্ত আদালতে কর্মবিরতির সিদ্ধান্ত নিলেন রামপুরহাট বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। যদিও রামপুরহাট থানার দাবি, অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে। অন্যদিকে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি হওয়ায় তাঁকে ধরছে না পুলিশ। এমনই অভিযোগ আইনজীবীদের। গত ৩ এপ্রিল মনোনয়ন পত্র তুলে রামপুরহাট ব্লক থেকে বেরিয়ে আসছিলেন সিপিআইএম(এল)-এর প্রার্থী প্রদ্যোৎ মুখোপাধ্যায়। অভিযোগ, বেরিয়ে আসতেই হামলার মুখে পড়েন তিনি । লাঠি, লোহার রড দিয়ে তাঁর উপরে আক্রমণ চালানো হয়। এদিকে  প্রদ্যোৎ মুখোপাধ্যায় রামপুরহাট মহকুমা বার অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদকও। ওই দিনই তিনি তৃণমূলের রামপুরহাট এক নম্বর ব্লকের অঞ্চল সভাপতি আকবর আলম, বাবলু শেখ, বদেশ শেখ, কমলেশ শেখ, সামসুল শেখের বিরুদ্ধে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেন। তারপরেই রামপুরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে চিকিৎসা করান।  অভিযোগের পর এতগুলো দিন কেটে গেলেও পুলিশ এখনও তাদের গ্রেপ্তার করেনি।

[৫ বছরের নাতনিকে যৌন নির্যাতন করতেন ঠাকুমা! শিশুর যৌনাঙ্গে মিলল কন্ডোম]

এই ঘটনার প্রতিবাদে বুধবার থেকে ১ মে পর্যন্ত আদালতে কর্মবিরতির ডাক দিয়েছে বার অ্যাসোসিয়েশন। ফলে এদিন আদালতে কোন মামলার শুনানি হয়নি। প্রদ্যোৎবাবু বলেন, “আমি সিপিআইএম(এল) দলের হয়ে মনোনয়ন পত্র তুলে রামপুরহাট ১ নম্বর ব্লক থেকে বেরিয়ে আসছিলাম। ব্লক চত্বরেই আকবর আলমের নেতৃত্বে আমাকে মারধর করা হয়। আমার মোটরবাইক ভেঙে দেয়। ওই দিনই পুলিশের কাছে অভিযোগ জানাই। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। তারই প্রতিবাদে আমাদের কর্মবিরতি।” এই প্রসঙ্গে বার অ্যাসোসিয়েশনের সভাপতি অসিতানন্দ পাল ও সম্পাদক মহম্মদ সামসুল ইসলাম জানান, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এর আগে আমরা দু’বার পুলিশের কাছে গিয়েছি। পুলিশ কোনওরকম পদক্ষেপ না নেওয়ায় আমরা বাধ্য হলাম এই সিদ্ধান্ত নিতে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ছবি: সুশান্ত পাল

[সহকারী শিক্ষকপদের ভুয়ো নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে এসে গ্রেপ্তার যুবক]

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.