নন্দন দত্ত, সিউড়ি: পঞ্চায়েত নির্বাচনের চাপানউতোর। নির্বাচনবিধির জেরে লাটে সামাজিক অনুষ্ঠান। তাই রক্তসংকট খোদ হাসপাতালে। রামপুরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে সেই রক্তাল্পতা কাটাতে উদ্যোগী হল স্থানীয় মানুষ। রামপুরহাট প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন এবং রামপুরহাট ফুটপাত ব্যবসায়ী সমিতি যৌথভাবে উদ্যোগ নিল। আলাদা ভাবে ক্যাম্প করে নয়, হাসপাতালের ব্লাড ব্যাংকে পৌঁছেই রক্ত দিলেন তাঁরা।
[মুম্বইয়ের হাসপাতালে কোমায় আচ্ছন্ন রোগীর চোখ খুবলে নিল ইঁদুর!]
এমনিতেই গ্রীষ্মে রক্তসংকট দেখা যায়। এবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে বেশ কিছু দিন ধরে চাপানউতোর চলায় রক্তদান শিবির বন্ধ ছিল। ফলে যেখানে গড়ে প্রতিদিন ২০ বোতল রক্ত প্রয়োজন সেখানে গত কয়েকদিন ধরে ব্লাড ব্যাংকে মজুত ছিল মাত্র ১৯ বোতল রক্ত। ব্লাড ব্যাংকের রক্তশূন্যতার খবর পেয়ে রক্তদান শিবিরের উদ্যোগ নেয় রামপুরহাট প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন ও ফুটপাত ব্যবসায়ী সমিতি। তাদের উদ্যোগে রবিবার হাসপাতালে ৫০ জন রক্তদান করলেন। ব্লাড ব্যাংকের চিকিৎসক প্রশান্ত সাহানা বলেন, “রামপুরহাট হাসপাতালের পাশ দিয়ে চলে গিয়েছে জাতীয় সড়ক। ফলে দুর্ঘটনা লেগেই রয়েছে। এছাড়া রামপুরহাট মহকুমায় রয়েছে পাথর শিল্পাঞ্চল, অন্যদিকে বিহার, ঝাড়খণ্ড এমনকি মুর্শিদাবাদের একটা অংশ রামপুরহাট হাসপাতালের উপর নির্ভরশীল। এছাড়া দু’শোর বেশি থ্যালাসেমিয়া রোগীকে প্রতিমাসে রক্ত দিতে হয়। ফলে মাসে প্রায় ৬০০ বোতল রক্ত প্রয়োজন হয় এখানে। কিন্তু সেই তুলনায় শিবির না হওয়ায় সমস্যার সৃষ্টি হচ্ছে। বাধ্য হয়ে আমরা বিনিময়ের মাধ্যমে রক্তদান করছি”।
[তৃণমূল প্রার্থীর মাথায় বন্দুক ঠেকিয়ে খুনের হুমকি, বাড়ি লক্ষ্য করে চলল গুলি]
দুই সংগঠনের সভাপতি আবদুর রেকিব বলেন, “দিন দুয়েক আগে এক ব্যক্তির জন্য রক্ত নিতে গিয়ে বিষয়টি আমাদের নজরে আসে। তার পরেই আমরা রক্তদান শিবিরের কথা চিন্তাভাবনা করি। এদিন হাসপাতালের ভিতরেই রক্তদান শিবির খুলে ফেলি। এদিন ৫০ জন রক্তদান করেছেন। আগামিদিনে প্রয়োজন হলে আরও রক্ত দেওয়া হবে।”
সর্বশেষ খবর
-
মহারাষ্ট্রে ফের বিরোধী শিবিরে ভাঙন! পওয়ারের ‘অস্থিরচিত্ত’ বিধায়কদের ‘সন্দেহ’ কংগ্রেসের
-
১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, একসঙ্গে রদবদল ৩৩ ইন্সপেক্টরের
-
খেয়াল রাখতে হবে অভিযোগকারিণীর মানসিক দিকটিও, লালবাজারে বিশেষ প্রশিক্ষণ ১৮৩ মহিলা পুলিশকে
-
ইথানলের মিশ্রণে গাড়ির ক্ষতি না হওয়ার দাবি, গড়করিকে পালটা ‘চ্যালেঞ্জ’ সমাজকর্মীদের
-
সেবাশ্রয়ের ‘ভুলে’ বাদ পা! অভিষেক-সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মহিলার