সঞ্জিত ঘোষ, নদিয়া: বড়সড় ডাকাতির ছক বানচাল। পুলিশি তৎপরতায় ডাকাতির আগেই গ্রেপ্তার দুই দুষ্কতী। দিন কয়েক আগেই নদিয়ার এক সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি হয়েছিল। কোটি টাকার সোনা লুট হয়। তবে পুলিশের দুঃসাহসিকতায় ধরা পড়ে যায় দুষ্কৃতী। এবারও রানাঘাট পুলিশের তৎপরতায় ডাকাতির আগেই ধরা পড়ল দুই দুষ্কৃতী।
সোনার দোকানে ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন কিষাণ মান্ডি এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল ৫-৭ জনের দুষ্কৃতী দল। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে দুই কুখ্যাত দুষ্কৃতী শ্যামল রায় এবং জাকির হোসেনকে গ্রেপ্তার করে রানাঘাট থানার পুলিশ। তবে পালিয়ে যায় বাকি দুষ্কৃতীরা।
[আরও পড়ুন: ৪৫ হাজারি বিলের ঝটকা! বিদ্যুৎ বিভাগের কেরামতিতে হতভম্ব হুগলির বাসিন্দা]
বাজেয়াপ্ত হয়েছে একটি গাড়ি। দুই দুষ্কৃতীকে রানাঘাট আদালতে তুলছে পুলিশ। বাকি দুষ্কৃতীর খোঁজে তল্লাশি শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। প্রসঙ্গত, দিন কয়েক আগেই রানাঘাটের সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি ঘটে। সেই ঘটনায় পুলিশের সঙ্গে গুলি বিনিময় হয় ডাকাতদের। পুলিশের গুলিতে জখম হয় দুই ডাকাত হাতেনাতে ধরে ফেলে পাঁচ দুষ্কৃতীকে।
[আরও পড়ুন: মন্দিরবাজারে কলেজ ছাত্রীকে ‘ধর্ষণ’, পলাতক দুই অভিযুক্ত]
সর্বশেষ খবর
-
উইকএন্ড পার্টিতে মদের ফোয়ারা, পরপর ৯ জনের মৃত্যু! নেপথ্যে বিষমদ?
-
সক্রিয় মৌসুমি অক্ষরেখায় সোম থেকেই বঙ্গে ফের বাড়বে বৃষ্টি, জারি হলুদ সতর্কতা
-
হিন্দু অনুষ্ঠানে বিধর্মীদের প্রবেশ নয়, মহারাষ্ট্রে গরবা’য় মুসলিমদের নিষিদ্ধ ঘোষণা বিশ্ব হিন্দু পরিষদের
-
সন্তানের হাত ধরে যোগাসনের আন্তর্জাতিক মঞ্চে মা! থাইল্যান্ড পাড়ি শান্তিপুরের মা-ছেলে জুটির
-
প্রবল গতিতে বাইক চালানোই কাল! মর্মান্তিক দুর্ঘটনায় বাঁকুড়ায় মৃত্যু ৩ তরুণের, আশঙ্কাজনক আরও ২