রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিজেপি-র ‘রথ’ আটকে দিয়েছে আদালত৷ নিরাপত্তার কারণে রথযাত্রার উপর স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাই কোর্ট৷ কিন্তু আদালতের রায়কে তোয়াক্কা না করে কোচবিহারে নিজেদের কর্মসূচি বহাল রাখল বঙ্গ বিজেপি৷ দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছে্ন, পূর্ব ঘোষণা মতো শুক্রবার কোচবিহারে সভা হবে৷ আদালত শেষ পর্যন্ত রথযাত্রার অনুমতি না দিলেও সভা হবে৷ তবে সেক্ষেত্রে রথযাত্রা স্থগিত থাকবে৷ রথযাত্রা নিয়ে হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি৷ শুক্রবার সেই আবেদনের শুনানি হবে৷
[ বিজেপির রথযাত্রার অনুমতি দিল না হাই কোর্ট]
লোকসভা ভোটের আগে সংগঠনকে চাঙ্গা করতে রাজ্যে রথযাত্রা কর্মসূচি ঘোষণা করে বঙ্গ বিজেপি৷ প্রশাসনের কাছে অনুমতি না পেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় তারা৷ বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত রথযাত্রার উপর স্থগিতাদেশ জারি করেছেন হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী৷ তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে রাজ্য জুড়ে রথযাত্রার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব নয়৷ হাই কোর্টের পর্যবেক্ষণ, “রাজ্যে যে কোনও মিটিং-মিছিল নিয়ন্ত্রণের অধিকার আছে প্রশাসনের৷ প্রশাসন যদি চায়, তাহলে রাজনৈতিক দলের মিছিল আটকে দিতে পারে৷ এটা সংবিধানসম্মত৷” হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব৷ বস্তুত, বৃহস্পতিবার বিকেলে হাই কোর্টে প্রধান বিচারপতির চেম্বারে গিয়ে ডিভিশন বেঞ্চে মামলার দ্রুত শুনানির আরজি জানান বিজেপি নেতারা৷ কিন্তু, শুক্রবারই নিয়মমাফিক তাদের ডিভিশন বেঞ্চে আবেদন করার পরামর্শ দিয়েছেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি৷ এদিকে আবার হাই কোর্টের শুনানি চলাকালীন চিঠি পাঠিয়ে কোচবিহারের পুলিশ সুপার জানিয়ে দেন, কোনও অবস্থায় জেলায় রথযাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়৷ স্বাভাবিক কারণেই বিজেপি-র রথযাত্রা কর্মসূচিকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে৷ হাই কোর্টের রায়ের ঘোষণার পর কোচবিহারে জরুরি বৈঠকে বসেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ছিলেন রাজ্যের দলের পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়-সহ বিজেপি-র শীর্ষ নেতারাও৷ বৈঠকের পর দিলীপ ঘোষ জানান, “শুক্রবার কোচবিহার সভা হবে৷ সভার প্রস্ততিও চূড়ান্ত৷ শুক্রবার সকাল পর্যন্ত ডিভিশন বেঞ্চের রায়ের জন্য অপেক্ষা করা হবে৷”
West Bengal BJP Chief Dilip Ghosh on Calcutta High Court’s order deferring party’s rath yatra: We’ve to move forward in consultation with the police, that’s why that judgement is valid till tomorrow 10:30 am. We will follow the judgement that will come tomorrow. pic.twitter.com/suOwYH4kAo
— ANI (@ANI) 6 December 2018
ছবি: বিক্রম রায়
[ কোচবিহারে দিলীপ ঘোষের কনভয়ে হামলা, গাড়ি ভাঙচুর জনতার]
সর্বশেষ খবর
-
১৭ বছরের আগেই ‘মা’! স্বামীর বিরুদ্ধেই পকসো মামলা, বাল্যবিবাহ রুখতে আরও কড়া লালবাজার
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন