দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: নতুন কায়দায় চুরি, এমনই এক চক্র সক্রিয় হয়েছে শহরে। পারফিউম-এর সেলসম্যান সেজে বাড়ি বাড়ি গিয়ে সর্বস্ব লুঠ করে পালাচ্ছে এক যুগল। ঠিক যেন সিনেমার বান্টি আর বাবলি। সুগন্ধি পারফিউমের নমুনা দেখানোর মাঝে ঘুমপাড়ানি ওষুধ স্প্রে করে বাড়ির মালিককে অচেতন করে দিচ্ছে তারা। তারপর অবাধে ঘরের জিনিসপত্র নিয়ে চম্পট। শুক্রবার এই যুগলের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন সোনারপুরের এক বৃদ্ধা। তাই দুপুরবেলায় কেউ কলিং বেল বাজিয়ে যদি বলে, “ভাল সেন্ট ছিল, দেখুন।” তা হলে সাবধান। যখন তখন হাসি মুখে স্যুট-বুট পরে হানা দিতে পারে ওই বান্টি আর বাবলি।
[সার্জেন্টের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে লালবাজারে প্ল্যাকার্ড নিয়ে ধরনা যুবতীর]
সোনারপুর থানার হরিনাভি এলাকার একটি আবাসনে একা থাকেন মানসী দাসগুপ্ত (৭৫)। শুক্রবার বিকেলে এক যুবক ও যুবতী তাঁর ফ্ল্যাটে আসে। মানসীদেবী পুলিশকে জানিয়েছেন, ওই যুগল নিজেদের এক প্রসাধনী সংস্থার সেলসম্যান হিসাবে পরিচয় দেয়। কিছু পারফিউমের বোতল দেখায় তাঁকে। তাদের হাসি মুখ আর কথার প্যাঁচে মুগ্ধ হয়ে যান ওই বৃদ্ধা। ঘরে ঢোকার অনুমতি দেন। একে একে ওই বৃদ্ধাকে পারফিউমের নমুনা দেখাতে শুরু করে তারা। তারপরই সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। রাতে প্রতিবেশীরা মানসীদেবীর সাড়াশব্দ না পেয়ে দরজা খুলে ঘরে ঢুকে দেখেন অচৈতন্য অবস্থা পড়ে আছেন তিনি। জ্ঞান ফিরলে মানসীদেবী দেখেন ঘরের যাবতীয় দামি জিনিসপত্র উধাও হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন তিনি।
মানসীদেবীর বয়ান শোনার পর সোনারপুর থানার পুলিশের ধারণা, পারফিউমের নমুনা দেখানোর ফাঁকে ঘুম পাড়ানি ওষুধ স্প্রে করে ওই যুগল। ওই বৃদ্ধা অচৈতন্য হয়ে পড়লে অবাধে লুটপাট চালায় তারা। পুলিশ ওই যুগলের খোঁজে তল্লাশি শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান শুধু সোনারপুরই নয়, অন্যান্য এলাকাতেও হানা দিতে পারে এই চোরের দল।
[তারাতলায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, স্কুল ছাত্রীকে পিষে দিল বেপরোয়া ক্রেন]
সর্বশেষ খবর
-
বিশ্বজুড়ে চৈতন্যপ্রেমের জোয়ার, বিশ্বব্যাপী শান্তিবার্তা ছড়িয়ে কলকাতায় ফিরলেন মহারাজ
-
অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় আইনজীবী ছেলে, বাবা তদন্ত করলে আপত্তি? তৃণমূলকে প্রশ্ন হাই কোর্টের
-
‘ঠিক করেছে’, বারুইপুর কাণ্ডে পুলিশের এনকাউন্টারকে ‘সমর্থন’ মেয়ে হারানো নদিয়ার দুই মা’র
-
চোখে ভয়ংকর সমস্যা ভোজিনহার, এই রোগে হারায় দৃষ্টিশক্তিও! জানুন লক্ষণ ও চিকিৎসা
-
জন্মদিনে পেলেন আরও এক উপহার! এবার আইসিসি হল অফ ফেমে সৌরভ