সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারাসতের প্রশাসনিক সভায় গরু পাচার নিয়ে ফের সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে বিজেপিশাসিত রাজ্যগুলি নির্বিকার বলে অভিযোগ তাঁর। পাশাপাশি সীমান্তে চোরা কারবারের বাড়বাড়ন্ত নিয়েও উদ্বেগ লুকোননি মুখ্যমন্ত্রী।
[গায়ের রং কালো, নাবালিকা বধূকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে]
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যে এলাকায় ছিলেন সেই জেলার সঙ্গে রয়েছে বাংলাদেশ সীমান্ত। এই জেলায় গরু পাচারের অভিযোগও কম নয়। বিষয়টি নিয়ে ঘুরিয়ে বিএসএফের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, গরু পাচার আটকাতে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। পাচার রুখতে আরও সক্রিয় হতে হবে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, বিষয়টি নিয়ে একেবারেই নির্বিকার দুটি বড় রাজ্য উত্তরপ্রদেশ এবং রাজস্থান। প্রকারান্তরে এই বিজেপিশাসিত রাজ্যগুলিতে গো-রক্ষার নামে গণপিটুনির ঘটনা সবথেকে বেশি। মুখ্যমন্ত্রীর ইঙ্গিত আসল কাজ না করে, গেরুয়া শিবির বিভ্রান্তি বাড়াচ্ছে। আর সেই ফাঁকে সীমান্ত দিয়ে গরু পাচারের মাধ্যমে রাজনীতি করা হচ্ছে। সীমান্তে যে চোরা কারবার ক্রমাগত বেড়ে চলেছে তা নিয়েও বারাসতের প্রশাসনিক সভায় উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে তিনি নির্দেশ দেন। সূত্রের খবর, আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টি আরও ভালভাবে করতে বারাসত ও বসিরহাটে নতুন জেলা পুলিশ তৈরির সিদ্ধান্ত এদিন নেওয়া হয়। ভারত-বাংলাদেশ সীমান্তে সেতু নিয়ে খানিকটা জটিলতা রয়েছে। এব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, গাছ নষ্ট না করে সেতু বানাতে হবে। তার জন্য মামলাকারীদের গোটা বিষয়টি ভাল করে বোঝাতে হবে।
[জটিলতার অবসান, শ্রীদেবীর মরদেহ দেশে ফেরানোর ছাড়পত্র দিল দুবাই]
মুখ্যমন্ত্রীর মার্কশিটে এদিন তেমন নম্বর পাননি উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনের কর্তারা। অধিকাংশ দপ্তরই তাঁর ধমকের মুখে পড়ে। কাজের দীর্ঘসূত্রিতা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মী এবং অফিসারদের বার্তা দিতে তাঁর বক্তব্য, কাজ দেরি হলে তা না করাই ভাল। লালফিতের বাঁধন কেন তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। জেলায় কিষাণ মান্ডি, জল প্রকল্প, আইসিডিএসের কাজের অগ্রগতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। দেগঙ্গায় ব্লিচিংয়ের বদলে আটা দেওয়া হচ্ছে জানতে পেরে স্থানীয় থানার ওসিকে ধমক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙড়ের অশান্তি নিয়েও তিনি এদিন মুখ খোলেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, হাড়োয়া থেকে ভাঙড়ে গিয়ে কিছু লোক গণ্ডগোল পাকাচ্ছে। এটা অবিলম্বে রোখার জন্য প্রশাসনকে নির্দেশ দেন তিনি।
[গায়ের রং কালো, নাবালিকা বধূকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে]
সর্বশেষ খবর
-
‘মুহূর্তটা চিরস্মরণীয় হয়ে থাকবে’, শাহী সাক্ষাৎ নিয়ে আবেগপ্রবণ প্রসেনজিৎ
-
বিজেপিতে ‘নো এন্ট্রি’! দলত্যাগী তৃণমূল কর্মীদের নজরে হিন্দুত্ববাদী সংগঠন
-
হাসিনা বিরোধী ছাত্রদলের সভায় বিস্ফোরণ, তারেক প্রশাসনকে দুষছেন নাহিদরা
-
ট্রাম্পের শত চেষ্টাতেও ব্যর্থ! বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় আমেরিকার
-
আজ জানে কি জিদ না করো… চোখের জলে মহাকাব্যে ইতি টানলেন মহানায়ক রোনাল্ডো