অর্ণব দাস, বারাসত: আর জি কর মামলা নিয়ে রাজনীতি করার অভিযোগ। সুপ্রিম শুনানির আগে আইনজীবী বদল মৃত চিকিৎসকের বাবা-মায়ের। বিকাশরঞ্জন ভট্টাচার্যের বদলে এবার তাঁদের হয়ে লড়বেন বিখ্যাত আইনজীবী বৃন্দা গ্রোভার।
আর জি কর মামলায় এতদিন মৃত চিকিৎসকের বাবা-মায়ের আইনজীবী ছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। সূত্রের খবর, বিকাশরঞ্জন ভট্টাচার্য মামলা নিয়ে রাজনীতি করছেন বলে অভিযোগ উঠছিল। যা নিয়ে অসন্তুষ্ট মৃতার বাবা-মা। সেই কারণেই আইনজীবী বদলের সিদ্ধান্ত। মৃতার বাবা-মা চাইছেন, তাঁদের হয়ে লড়ুক কোনও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী। সেই কারণেই নিয়োগ করা হয়েছে বৃন্দা গ্রোভারকে। আগামী শুনানিতেই মৃতার পরিবারের তরফে সওয়াল করবেন তিনি।
এ বিষয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “এটা নিয়ে আমার কিছু বলার নেই। আমার পক্ষে যতটুকু করা সম্ভব ছিল, করেছি। বাকিটা ওঁদের সিদ্ধান্ত। সুপ্রিম কোর্টে নির্যাতিতার হয়ে সওয়াল করার কোনও বিষয়ই নেই। মামলা হচ্ছে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে।” প্রসঙ্গত, এর আগে ডাক্তারদের আইনজীবী বদল করা হয়েছিল। গীতা লুথরার বদলে গতবার সওয়াল করেছিলেন বিখ্যাত আইনজীবী ইন্দিরা জয়সিং। এবার নির্যাতিতার বাবা-মায়েরও আইনজীবী বদল। উল্লখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি রয়েছে।
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?