সোমনাথ পাল, বনগাঁ: ঘুলঘুলি দিয়ে ঢুকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দুঃসাহসিক চুরি। প্রমাণ লোপাটের জন্য ব্যাংকের ভিতরে সিসিটিভি ক্যামেরাটিকেও অকেজো করে দিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, টাকা রাখার ভল্টটি খুলতে পারেনি দুষ্কৃতীরা। তবে কম্পিউটারের যন্ত্রাংশ নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বাগদায়।
[ ৩ ঘণ্টা পর অবরোধ উঠল সোদপুরে, স্টেশন মাস্টার-সহ কর্মীদের শোকজ রেলের]
এ রাজ্যে সরকারি ব্যাংক যেমন আছে, তেমনি বেসরকারি ব্যাংকের সংখ্যা কম নয়। সত্যি কথা বলতে, এখন ব্যাঙের ছাতার মতোই গজিয়ে উঠেছে বেসরকারি ব্যাংক। সরকারি ব্যাংকের মতো নিয়মের কড়াকড়ি নেই। সহজে এবং তাড়াতাড়ি ঋণও পাওয়া যায়। তাই যাঁরা শহরে থাকেন, তাঁদের অনেকে বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্ট খোলেন। কিন্তু, গ্রামবাংলার মানুষের ভরসা সরকারি ব্যাংকই। বস্তুত, এ রাজ্যের সর্বত্রই বেসরকারি ব্যাংকের শাখাও নেই। উত্তর ২৪ পরগনা বাগদায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, গ্রাহকদের টাকা সুরক্ষিত আছে বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। শুধুমাত্র কম্পিউটারের যন্ত্রাংশ খোয়া গিয়েছে।

উত্তর ২৪ পরগনার বাগদার সিন্দ্রানী এলাকায় ইউনাইটেড ব্যাংকের শাখা আছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ঘুলঘুলি দিয়ে অফিসের ভিতরে ঢোকে কয়েকজন দুষ্কৃতীরা। কিন্তু, বহু চেষ্টা করে টাকা রাখার ভল্টটি ভাঙতে পারেনি তারা। শেষপর্যন্ত কম্পিউটারের যন্ত্রাংশ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আলমারি ও ড্রয়ারে খুলে কাগজপত্রও তছনছ করা হয়েছে। শুক্রবার সকালে ঘটনাটি নজরে আসে ব্যাংকের কর্মীদের। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাগদা থানায় অভিযোগ দায়ের করেছেন ইউনাইটেড ব্যাংকের সিন্দ্রানী শাখার ম্যানেজার।
[কোচবিহারে ফের দুষ্কৃতীর গুলিতে খুন তৃণমূল নেতা, এলাকায় উত্তেজনা]
সর্বশেষ খবর
-
এশীয় সূর্যের তেজে ম্লান আফ্রিকা, তিউনিশিয়াকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয় জাপানের
-
সিপিএম করায় জেলে ভরেছিলেন মমতা, রং বদলে তৃণমূল হয়ে বিজেপির আমলে গ্রেপ্তার দাপুটে নেতা
-
উত্তরে রেড অ্যালার্ট! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ৫ জেলায় হলুদ সতর্কতা
-
মোহনবাগান ক্লাবে পালিত যোগ দিবস, ‘দেশের ফুটবলের উন্নতি যেন হয়’, বার্তা সচিব সৃঞ্জয়ের
-
গার্ডেনরিচে আত্মনির্ভরতার পাঠ, নৌসেনার হাতে ‘ত্রিশূল’ তুলে মোদি বললেন, ‘এই তো সবে শুরু’