দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে ভাইকে সুপারি কিলার দিয়ে খুনের চেষ্টা করল দাদা। কিন্তু শেষরক্ষা হল না। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ধরা পড়ে গেল ওই সুপারি কিলার। ঘটনাটি ঘটেছে জয়নগর থানার তারাপুর গ্রামে।
[খুন করা হয়েছে চিকিৎসক চান্দ্রেয়ীকে, পোস্টমর্টেম রিপোর্টে মিলল তদন্ত সূত্র]
দীর্ঘদিন ধরেই গ্রামে জমি নিয়ে বিনোদ সর্দার ও মহাদেব সর্দারের মধ্যে বিবাদ চলছে। সেই বিবাদের জেরেই ভাই মহাদেব সর্দারকে সুপারি কিলার দিয়ে খুন করতে যায় দাদা বিনোদ সর্দার। সেইমতো বুধবার রাতে গ্রামে অস্ত্র নিয়ে প্রবেশ করে সুপারি কিলার সুকুমার সর্দার। কিন্তু তাকে অস্ত্র-সহ ধরে ফেলে গ্রামবাসীরা।
[অবৈধ সম্পর্কের জের, প্রেমিকার মেয়েকে নলি কেটে খুন]
খবর দেওয়া হয় জয়নগর থানায়। পুলিশ এসে ওই সুপারি কিলারকে গ্রেপ্তার করে। আটক করা হয় মহাদেবের দাদা বিনোদকেও। পুলিশি জেরায় সুকুমার সর্দার জানায় সে মহাদেব সর্দারকে খুনের উদ্দেশ্যেই বুধবার রাতে তাঁর গ্রামের বাড়িতে গিয়েছিল। মহাদেবকে খুন করার জন্য তাঁর দাদা বিনোদ তাকে সুপারি দিয়েছিল বলেও পুলিশি জেরায় স্বীকার করে সুকুমার।
[পণের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে খুন, অভিযুক্ত স্বামী]
ধৃতের কাছ থেকে বন্দুক ও গুলি উদ্ধার করেছে জয়নগর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুই ভাইয়ের মধ্যে সম্পত্তির বিবাদকে নিয়েই দাদা ভাইকে খুনের পরিকল্পনা করে। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
[পরকীয়া সন্দেহে স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ, ফেরার অভিযুক্ত স্বামী]
এর আগে খাস কলকাতার মেঘনাদ সাহা সরণিতে নিছক সম্পত্তির লোভে চিকিৎসক দিদিকে খুনের অভিযোগ ওঠে তার ভাইয়ের বিরুদ্ধে৷ সেই ঘটনার পরই আবারও সম্পত্তির লোভে ভাইকে সুপারি কিলার দিয়ে খুনের চেষ্টা৷ এবার অভিযোগের আঙুল উঠেছে তার দাদার বিরুদ্ধে৷
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি