সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডির (ED) পর এবার পুলিশের উপর হামলা সন্দেশখালিতে। সোমবার গভীর রাতে শিতুলিয়ার একটি পুলিশ ক্যাম্পে ঢুকে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। তাতে গুরুতর আঘাত পেয়েছেন এক কনস্টেবল। তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে সন্দেশখালি (Sandeshkhali) থানার পুলিশ। শিতুলিয়া পুলিশ ক্যাম্পের ঘটনায় পুলিশের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠে গেল। সকাল থেকে ওই ক্যাম্পে প্রহরা আরও বাড়ানো হয়েছে।

জানা গিয়েছে, সন্দেশখালি থানার খুলনা গ্রাম পঞ্চায়েতের শিতুলিয়ায় একটি পুলিশ ক্যাম্প রয়েছে। এমনিতেই গত জানুয়ারি মাসের ঘটনার পর থেকে সন্দেশখালির স্পর্শকাতর এলাকাগুলিতে পুলিশি প্রহরা বেড়েছে। রাতভর সেখানে পাহারা দেওয়া হয়। সোমবারও সেই কাজই করছিলেন পুলিশ কর্মীরা। অভিযোগ, গভীর রাতে একদল দুষ্কৃতী হামলা (Attack) চালায় শিতুলিয়ার ওই পুলিশ ক্যাম্পে।
রাত ১১টার পরে পুলিশ ফাঁড়িতে ঢুকে কয়েকজন দুষ্কৃতী পুলিশকর্মীদের উপর চড়াও হয়। শুরু হয় মারধর। সন্দীপ সাহা নামে এক কনস্টেবল গুরুতর আহত হন। অভিযোগ, তাঁকে লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করা হয়।
[আরও পডুন: মাহি নামতেই ‘ধোনি, ধোনি’ চিৎকার, দর্শকের গর্জন শুনে ‘বিরক্ত’ রাসেল, ভিডিও ভাইরাল]
সন্দীপ সাহাকে প্রথমে আহত অবস্থায় সন্দেশখালির খুলনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর মাথায় চোট ছিল। শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকায় ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি আহত কনস্টেবলকে কলকাতার এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, সন্দীপবাবুর শারীরিক পরিস্থিতি বিশেষ ভালো নয়। এই ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সন্দেশখালি থানার পুলিশ। কী কারণে এই পুলিশ ক্যাম্পে হামলা, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে।

হাসপাতাল সূত্রে খবর, সন্দীপবাবুর মাথায় অস্ত্রোপচার হবে। তার জন্য বেশ কিছু পরীক্ষা করেছেন চিকিৎসকরা। তবে তিনি এখনও সংকটজনক।
দেখুন ভিডিও:
[আরও পডুন: পথের কাঁটা ‘ঘরে’রই নির্দল-ISF প্রার্থী! ভোটের আগে ‘শাখের করাত’ জঙ্গিপুরের TMC প্রার্থীর]
সর্বশেষ খবর
-
দ্বিতীয় দিন ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ভবানীভবনে, ‘আত্মগোপন’ নিয়ে মুখ খুললেন অভিষেকের আপ্তসহায়ক
-
‘এখনও মেয়ের সঙ্গে রাতটা কাটে’, দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে চোখের জলে অভয়াকে স্মরণ মায়ের
-
বাবা নয়, মায়ের কাছেই থাকবে খুদে! টিকটক-ফেসবুক না করে সন্তানের যত্ন নিতে হবে ভাইরাল কিশোরীকে
-
গম্ভীরের বদলে কোচ হওয়ার কথা ছিল! চুক্তি সত্ত্বেও কেন বদলাল প্ল্যান? বিস্ফোরক তথ্য ফাঁস লক্ষ্মণের
-
ট্রাম্পের কোনও কথাই শুনছেন না নেতানিয়াহু! সাফ জানালেন, গাজা থেকে সরবে না ইজরায়েলি ফৌজ