কোথায় শওকত? হন্যে হয়ে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ককে খুঁজছে এনআইএ! ভাঙড়ের বামুনিয়ায় বিস্ফোরণের ঘটনা়র তদন্তে বৃহস্পতিবার সকাল থেকেই তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে তাঁর ছেলে ইমরান মোল্লাকে আটক করা হয়েছে বলে খবর। কিন্তু তল্লাশির কয়েকঘন্টা কেটে গেলেও এখনও খোঁজ নেই তৃণমূল নেতার? প্রশ্ন উঠছে, গ্রেপ্তারের আশঙ্কাতেই গা ঢাকা দিয়েছেন তিনি? তাঁর খোঁজে ইতিমধ্যে তৃণমূল নেতার ভাই আবু জাফরের বাড়িতেও এনআইএ’য়ের একটি দল হানা দিয়েছে বলে খবর।
এই বিষয়ে আরও খবর
ইতিমধ্যে তাঁর ছেলে ইমরান মোল্লাকে আটক করা হয়েছে বলে খবর। কিন্তু তল্লাশির কয়েকঘন্টা কেটে গেলেও এখনও খোঁজ নেই তৃণমূল নেতার? প্রশ্ন উঠছে, গ্রেপ্তারের আশঙ্কাতেই গা ঢাকা দিয়েছেন তিনি?
বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের বামুনিয়া এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় একজনের মৃত্যু পর্যন্ত হয়। আহত হন আরও বেশ কয়েকজন। সেই ঘটনার তদন্তে সম্প্রতি গতি বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তদন্তের সূত্রে বেশ কিছুদিন আগে আহিদুল ইসলাম নামে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়। এরপরেই এদিন এনআইএর একাধিক দল ভাঙড়ে হানা দেয়। একটি দল ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়ি, দলীয় কার্যালয়-সহ একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, তল্লাশির আগেই নাকি এলাকা ছাড়েন শওকত (Saokat Molla)। ফলে দীর্ঘক্ষণ বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় তদন্তকারীদের। এরপর তৃণমূল নেতা ছেলেকে নিয়ে বাড়িতে ঢোকেন তদন্তকারী আধিকারিকরা। বাড়ির পাশাপাশি তাঁর দলীয় কার্যালয়-সহ একাধিক জায়গাতে চলছে তল্লাশি।
শুধু তাই নয়, ইমরান মোল্লার আলিশান ক্যাফে ‘অরণ্যের কূলে’তেও একসঙ্গে চলছে এনআইএ তল্লাশি। অভিযোগ, যেখানে এই ক্যাফে রয়েছে, সেটা আগে নদী ছিল৷ বেআইনিভাবে তা ভরিয়ে নির্মাণ করা হয়েছে ক্যাফে। অন্যদিকে এদিন আরেকটি দল গিয়েছে বামুনিয়া এলাকায়। যেখানে এই বিস্ফোরণের ঘটে সেই এলাকার একাধিক বাড়িতেও এই মুহূর্তে এনআইএ আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন বলে খবর। পাশাপাশি ধৃত তৃণমূল নেতা আহিদুল ইসলামের বাড়িতেও তল্লাশি চলছে বলে খবর। জানা যাচ্ছে, দীর্ঘ এই তল্লাশিতে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
দলে কথা বলার সুযোগ পাননি! ভোটে হেরে রাজনৈতিক সন্ন্যাসের সিদ্ধান্ত প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের
-
‘বিজেপির দরজা বন্ধ, তাতেই দলটা…’, তৃণমূলের ভাঙনে অভিষেকের ‘দরজা’ মন্তব্য মনে করালেন দিলীপ
-
চালকল সিন্ডিকেটের ‘অঘোষিত সম্রাট’,কোটি কোটি টাকা আত্মসাতে গ্রেপ্তার অনুব্রতর ‘ছায়াসঙ্গী’
-
এবার কলকাতা পুরসভাতেও ‘নতুন তৃণমূল’, কানন-স্নেহে ‘ছোট লালবাড়ি’র রাশও হারাবেন মমতা!
-
সিএবির সাপোর্ট ছাড়া একশো ম্যাচ খেলতে পারত? ‘প্রতিভাহীন’ সৌরাশিসকে পালটা কোষাধ্যক্ষের



