সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ইস্পাত কারখানা থেকে অনর্গল লাল ধোঁয়া মিশছে বাতাসে৷ ধোঁয়ার ভিতরে থাকা লোহার গুঁড়ো ছড়িয়ে পড়ছে আশপাশের লোকালয়ে৷ দুই নম্বর জাতীয় সড়কও ঢেকে গেছে ঘন লাল ধোঁয়ায়৷ শনিবার সকাল ন’টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ল দুর্গাপুরে শিল্পাঞ্চলে৷ আতঙ্কে মানুষ ঘরের বাইরে বেরিয়ে আসে৷ চোখে মুখে ঢুকে যায় লোহার গুঁড়ো। ফলে দরজা জানলা বন্ধ করেই দিন কাটালো ইস্পাত নগরবাসী৷
[ঝিটকার জঙ্গলে বড়সড় বাস দুর্ঘটনা, অন্তত ৬ জনের মৃত্যু]
শনিবার সকালে কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা৷ আচমকাই বেসিক অক্সিজেন ফার্নেস (বিওএফ) বিভাগের কনভার্টার গ্যাস ক্লিনিং প্ল্যান্টের পরিশোধকে সমস্যা দেখা দেয়। লোহা তৈরির পর এই পাইপলাইন দিয়ে লোহার গুঁড়ো ও গ্যাস গিয়ে সোজা চলে যায় ক্লিনিং প্ল্যাণ্টে৷ সেখান থেকে লোহার গুঁড়ো আলাদা হয়ে ফের তা চলে যায় অন্য বিভাগে৷ গুরুত্বপূর্ণ এই মেশিনেই দেখা দেয় গলদ। ফলে লোহার গুঁড়ো মিশ্রিত ধোঁয়া হু হু করে বেরিয়ে আসতে থাকে৷ প্রথমে কারখানার ভিতরে এবং পরে তা ছড়িয়ে পড়তে থাকে কারখানার বাইরেও৷ দুর্গাপুর ইস্পাত কারখানা লাগোয়া গ্রামের আকাশ লাল ধোঁয়ায় ঢেকে যায়৷ ক্রমেই পুরু হতে থাকে এই ধোঁয়া৷ ছড়িয়ে পড়তে থাকে দুর্গাপুর ইস্পাত কারখানা লাগোয়া দুই নম্বর জাতীয় সড়কে৷ জাতীয় সড়কের বিস্তীর্ণ অঞ্চল সম্পূর্ণ ঢেকে যায় লাল ধোঁয়ায়৷ দৃশ্যমানতা শূন্য হয়ে যায়৷ প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়৷
[এসি ঘরে বসে মদ্যপানের শখ, ফন্দি এঁটে হাসপাতালে হাজির রিকশাওয়ালা]
বাসিন্দাদের অভিযোগ, ওই ধোঁয়ার ঝাঁজালো গন্ধে বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়েন। ঘটনার পরেই তৎপর হয়ে ওঠে ইস্পাত কারখানা কর্তৃপক্ষ৷ সঙ্গে সঙ্গে ওই পরিশোধক সংস্কারের করার কাজ শুরু করেন তাঁরা৷ প্রায় চার ঘণ্টা পর ধীরে ধীরে হালকা হয় বাতাস৷ সংস্কারে গাফিলতির কারণেই এই লিকেজ হয়েছে মনে করছেন দূর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ৷ কারখানার মুখ্য জনসংযোগ আধিকারিক চিন্ময় সমাজদার জানান, যে অংশ দিয়ে এই ধোঁয়া লিক করেছিল, সঙ্গে সঙ্গে সেই অংশটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল৷ তবে গ্রামের বাসিন্দাদের মধ্যে এখনও কাটছে না আতঙ্ক৷
ভিডিও- উদয়ন গুহরায়
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি