Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

স্কুলবাস-ডাম্পার মুখোমুখি সংঘর্ষে মৃত ছাত্রী, জখম ১৪

দুই গাড়ির রেষারেষির বলি হতে হল ৯ বছরের বালিকাকে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০১৬, ১৪:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০১৬, ১৪:২০

options
link
স্কুলবাস-ডাম্পার মুখোমুখি সংঘর্ষে মৃত ছাত্রী, জখম ১৪ zoom

স্টাফ রিপোর্টার, কাঁথি: স্কুলবাসের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চতুর্থ শ্রেণির এক ছাত্রীর৷ মঙ্গলবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে৷ তুলনা বেরা নামে ৯ বছরের ওই বালিকা কাঁথির একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রী ছিল৷

এদিন সকালে রামনগর থেকে স্কুলবাসে স্কুলে আসছিল তুলনা৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, উল্টোদিক থেকে একটি বাস ও ডাম্পার আসছিল৷ কাঁথির ছত্রধরার কাছে ডাম্পারটি আচমকাই বাসকে ওভারটেক করতে যায়৷ ফলে স্কুলবাসের মুখোমুখি এসে পড়ে৷ এর জেরে স্কুলবাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় রামনগরের নহরিয়া বাসিন্দা তুলনার৷ জখম হন চালক-সহ আরও ১৪ জন পড়ুয়া৷

Advertisement

স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন৷ পরে পুলিশ ও প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু করা হয়৷ সঙ্গে সঙ্গে আহতদের নিয়ে যাওয়া হয় কাঁথি মহকুমা হাসপাতালে৷ সেখানেই চালক-সহ চার পড়ুয়া ভর্তি৷ তাদের আঘাত গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে৷ বাকি পড়ুয়াদের চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে৷

এদিকে এই ঘটনার পরই হাসপাতালে পৌঁছে যান দক্ষিণ কাঁথির বিধায়ক দিব্যেন্দু অধিকারী৷ তিনি গিয়ে আহতদের খোঁজখবর নেন৷ ঘটনার খবর পেয়েই দিব্যেন্দুবাবুকে ফোন করেন পরিবহণ মন্ত্রী তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী৷ তিনিও আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দেন জেলা প্রশাসনের কর্তাদের৷

ছবি – রঞ্জন মহাপাত্র

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.