বাবুল হক, মালদহ: পঞ্চম শ্রেণির ছাত্রের উপস্থিত বুদ্ধিতে শেষরক্ষা। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের। মালদহের ভালুকা রোড স্টেশন পেরনোর সময় বিপত্তি। লাল টি-শার্ট দেখিয়ে দুর্ঘটনা রুখল স্কুলছাত্র। এমারজেন্সি ব্রেক কষে ট্রেন দাঁড় করান চালক। রেলকর্মীরা লাইন মেরামতির কাজ করেন।
ঠিক কী হয়েছিল? শুক্রবার দুপুর সাড়ে তিনটে নাগাদ মালদহের ভালুকা রোড স্টেশন দিয়ে আপ শিয়ালদহ-শিলচরগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাওয়ার কথা ছিল। সেই সময় ট্রেন লাইনের পাশ দিয়ে বাড়ি ফিরছিল পঞ্চম শ্রেণির স্কুলছাত্র মোরসেলিম। সে হঠাৎ লক্ষ্য করে আপ লাইনে বেশ কিছু অংশের মাটি সরে গিয়েছে। তড়িঘড়ি নিজের পরনে থাকা লাল টি-শার্ট খুলে রেললাইনে দাঁড়িয়ে সংকেত দিতে থাকে চালককে। লাল সংকেত দেখে চালক এমারজেন্সি ব্রেক কষেন। ট্রেনটি দাঁড় করান। বড়সড় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীবাহী সুপারফাস্ট ট্রেন। তার ফলে কয়েকশো যাত্রীর প্রাণ বাঁচে।
[আরও পড়ুন: বিধানসভাকে এড়িয়ে বোসের পদক্ষেপ! রাজভবনেই শপথ ধূপগুড়ির নতুন বিধায়কের]
এরপর রেলকর্মীরা ঘটনাস্থলে দৌঁড়ে আসেন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আপ লাইন মেরামতি করে। শেষপর্যন্ত নির্ধারিত সময়ের বেশ কিছুটা পরে গন্তব্যে পৌঁছয় ট্রেনটি। কড়িয়ালী বারিনওয়ার মিশন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মোরসেলিমের উপস্থিত বুদ্ধি মুগ্ধ করেছে সকলকে। খুশি তাঁর মা-ও। গর্বিত স্থানীয় বাসিন্দারা। ট্রেন দুর্ঘটনা রুখে রাতারাতি ‘হিরো’ দস্যি বালক।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: বারো লাখি গাড়ি উপহার ‘বুলা’কে! দুর্নীতিতে ধৃত কনস্টেবলকে জেরা করে তাজ্জব তদন্তকারীরা]
সর্বশেষ খবর
-
জমি দখলে ইডির রাডারে শান্তনু ঘনিষ্ঠ একাধিক পুলিশকর্তা, তলব সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের
-
গ্রেপ্তার বাংলাদেশের গায়িকা মমতাজ বেগম, আদালতে জনতার গান ‘বুক ফাইট্টা যায়’
-
এশিয়াডের দল থেকে বাদ কেন? মোদির দ্বারস্থ মণিকা! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি তারকার
-
জুনের ভ্যাপসা গরমে হুডি! একটা ‘ক্লু’-তেই পুণে হত্যাকাণ্ডের কিনারা পুলিশের
-
তারাতলার দুর্ঘটনাস্থলে পৌঁছেই বিপর্যয় নিয়ে তৃণমূলকে তোপ মন্ত্রীর, কন্ট্রোল রুম খুলল নবান্ন