Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
Medinipur

ট্রাকের ধাক্কায় দুমড়ে গেল মারুতি! উচ্চ মাধ্যমিকের ডিউটি সেরে ফেরার পথে মৃত্যু শিক্ষিকার

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন শিক্ষিকা। পথেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। মৃত্যু হয়েছে গাড়ির চালকেরও। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে মেদিনীপুরে। মৃত শিক্ষিকার নাম রূপা প্রামাণিক। গাড়ির চালকের নাম আবু নাসের।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১৯:৩৯

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১৯:৩৯

options
link
ট্রাকের ধাক্কায় দুমড়ে গেল মারুতি! উচ্চ মাধ্যমিকের ডিউটি সেরে ফেরার পথে মৃত্যু শিক্ষিকার zoom
দুর্ঘটনায় দুমড়ে গিয়েছে মারুতি, ঘটনাস্থলে পুলিশকে ঘিরে বিক্ষোভ। নিজস্ব চিত্র
Advertisement

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন শিক্ষিকা। পথেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। মৃত্যু হয়েছে গাড়ির চালকেরও। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে মেদিনীপুরে। মৃত শিক্ষিকার নাম রূপা প্রামাণিক। গাড়ির চালকের নাম আবু নাসের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে ওই মারুতি ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রূপা প্রামাণিক কেশপুর গার্লস হাইস্কুলের ইংরাজি বিষয়ের শিক্ষিকা। মুণ্ডুলিকা হাইস্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরীক্ষকের দায়িত্বে ছিলেন তিনি। আজ, মঙ্গলবারও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ছিল। তিনি পরীক্ষক হিসেবে দায়িত্বও সামলেছিলেন। পরীক্ষার পর তিনি ওই মারুতি গাড়ি করে বাড়ি ফিরছিলেন। গাড়িতে ছিলেন তাঁর সহকর্মী তথা কেশপুর গার্লস হাইস্কুলের গণিতের শিক্ষিকা কঙ্কণা সাঁতরা। মেদিনীপুর সদর ব্লকের জামতলা মাইতিগোলাতে কেশপুর-মেদিনীপুর রাজ্য সড়কের উপর দিয়ে ওই গাড়িটি যাচ্ছিল। সেসময় ঘটে ভয়াবহ দুর্ঘটনা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সংঘর্ষ এতটাই বেশি ছিল যে মারুতি গাড়িটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ৩২ বছর বয়সী রূপা প্রামাণিক ও গাড়ির চালক বছর ৪৪-এর আবু নাসেরের। গুরুতর জখম হয়েছেন শিক্ষিকা কঙ্কনা সাঁতরা। তিনি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

জানা গিয়েছে, একটি ট্রাক ওই রাস্তা দিয়েই দ্রুতগতিতে যাচ্ছিল। উলটো দিক থেকে ওই মারুতি গাড়িটি যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাক ও মারুতিটির। সংঘর্ষ এতটাই বেশি ছিল যে মারুতি গাড়িটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ৩২ বছর বয়সী রূপা প্রামাণিক ও গাড়ির চালক বছর ৪৪-এর আবু নাসেরের। গুরুতর জখম হয়েছেন শিক্ষিকা কঙ্কনা সাঁতরা। তিনি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

জানা গিয়েছে, কেশপুরের দিক থেকে আসছিল মারুতি ভ্যানটি। অপরদিকে মেদিনীপুরের দিক থেকে কেশপুরের দিকে যাচ্ছিল ঘাতক লরিটি। দুর্ঘটনার পর বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা, শুরু হয় পথ অবরোধ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। পরে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার হয়েছেন ওই সময় সেই পথ দিয়ে যাওয়া দু’জন বাইক আরোহীও। তাঁদেরকেও মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়েই হাসপাতালে পৌঁছন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান-সহ মৃত শিক্ষিকার স্কুলের সকল সহকর্মীরা। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। চালক ও খালাসি পলাতক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.