ছুটির পর স্কুল থেকে বাড়ি ফেরা। স্কুল ভ্যানের ভিতরে কচিকাচাদের কোলাহল, অট্টহাসি। আচমকা সেই হাসির আওয়াজ বদলে গেল আর্তনাদে! নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ডাম্পারে সজোরে ধাক্কা মারে স্কুল ভ্যান। কালীগঞ্জ থানার পলাশির ঘটনা।
জানা গিয়েছে, ২৮ জন পড়ুয়া ছিল স্কুল ভ্যানে। সূত্রের খবর, মুর্শিদাবাদের রেজিনগর দিক থেকে আসা একটি ডাম্পার পিছনে ধাক্কা মারে একটি বেসরকারি স্কুলের ছোট গাড়ি। দুর্ঘটনায় আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১৬ জনকে নিয়ে যাওয়া হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে।
আরও পড়ুন:
সূত্রের খবর, জাতীয় সড়কে দাঁড়িয়েছিল একটি ডাম্পার। নিয়ন্ত্রণ হারিয়ে সেই ডাম্পারের পিছনেই ধাক্কা মারে স্কুল ভ্যানটি। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় ডাম্পারের সামনের অংশ। গাড়িতে থাকা অন্তত ২৫ জন পড়ুয়া গুরুতর আহত হয়। এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায়। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে।
সর্বশেষ খবর
-
আসানসোলের হাজরাবাড়িতে জীবন্ত উইঢিবিই দশভুজা! দুই শতাব্দী ধরে চলছে পুজো
-
বলির রক্ত নালা বেয়ে মিশত কাঁসাই নদীতে! সাম্প্রদায়িক সম্প্রীতির দুর্গাপুজোয় অনন্য পাথরা
-
‘মা বারণ করেছেন’, নকভির প্রস্তাব সত্ত্বেও পাকিস্তান বোর্ডের দায়িত্ব নিচ্ছেন না আখতার
-
সন্তানকে বাঁচাতে গিয়ে জলের স্রোতে ভাসলেন মা, ঝাড়গ্রামে জলপ্রপাত দেখতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা
-
শোয়ার ভুলই প্রাণ কাড়ছে বহু নবজাতকের! আপনার সন্তান সুরক্ষিত তো?