দেবব্রত মণ্ডল: ভিন্ন ধর্মে প্রেম মেনে নিতে পারেনি বাড়ির লোকজন।তাই বিষ খেয়ে আত্মঘাতী হলেন তরুণী। মর্মান্তিক ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার দিঘির পাড় এলাকার। মৃত তরুণীর নাম প্রিয়া মণ্ডল। তিনি স্থানীয় সাধনচন্দ্র কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। মাস আটেক আগে মামুদ শেখ নামে এক যুবকের প্রেমে পড়েন প্রিয়া। ওই যুবকের বাড়ি মগরহাটের দক্ষিণ বারাসত এলাকায়। ছেলে ভিন্ন ধর্মের হওয়াতেই প্রিয়ার বাড়ির লোকের সায় ছিল না। এই ঘটনাকে কেন্দ্র করেই যত বিপত্তি।
[পণের দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ, গ্রেপ্তার স্বামী]
জানা গিয়েছে, মঙ্গলবার দিদির বিয়ের সাজের টুকিটাকি কিনতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন প্রিয়া। কেনাকাটির নাম করে সোজা চলে যান ডায়মন্ড হারবারে। দেখা হয় প্রেমিকের সঙ্গে। তবে তাঁদের মধ্যে ঠিক কী বিষয়ে কথা হয়েছিল তা স্পষ্ট নয়। তবে ওইদিন রাত আটটা নাগাদ ডায়মন্ড হারবার স্টেশনে দাঁড়িয়েই বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন প্রিয়া। অনেকেই বিষয়টি দেখে ফেলেন। তবে ততক্ষণে বিষ খাওয়াও হয়ে গিয়েছে। তড়িঘড়ি প্রিয়াকে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিত্যযাত্রীরাই তাঁকে অসুস্থ হয়ে পড়তে দেখে এগিয়ে আসেন। খবর যায় প্রিয়ার বাড়িতেও। হাসপাতালে একদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হাল ছেড়ে দেন ওই তরুণী। বৃহস্পতিবর সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে বাড়ির লোকজন। মেয়ের মৃত্যুতে মামুদ শেখের দিকে অভিযোগের আঙুল তুলেছে প্রিয়ার পরিবার। ফলতা থানার তরফে তদন্তও শুরু হয়েছে। ওই যুবকের খোঁজে তল্লাশিতে নেমেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
ভিন্ন ধর্মে বিয়ে নিয়ে বিধিনিষেধই আত্মহননের অন্যতম কারণ নাকি অন্য কিছু, তা নিয়ে ধন্দ রয়েছে। মঙ্গলবার মামুদ শেখ প্রিয়াকে ঠিক কী বলেছিলেন, তা জানতে জেরা চলছে।
[বীরভূমে আবর্জনার মধ্যে মিলল কয়েকশো ভোটার কার্ড]
সর্বশেষ খবর
-
লাগবে না সিম-টাওয়ার! আইফোনের চেয়েও দামি মোবাইল আনল বিএসএনএল, আর কী বিশেষত্ব?
-
জেলের খাবারে বড্ড তেল, তিহাড়ে বসে চিংড়ি-পাস্তার আবদার মার্কিন ‘ভাড়াটে’ সেনার!
-
‘আত্মসমর্পণের জন্য তৈরি’, ‘মৃত্যু পরোয়ানা’ সত্ত্বেও দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার!
-
কাদামাটির নিচ থেকে উদ্ধার আরও দেহ, ওয়ানড় ভূমিধসে মৃত বেড়ে ৭, নিখোঁজ আরও এক কর্মী
-
বিতর্ক ভুলে মেসিদের নজরে সুইজারল্যান্ড! ‘পাপের শহরে’ আকাশছোঁয়া আর্জেন্টিনা ম্যাচের টিকিট