কল্যাণ চন্দ্র, বহরমপুর: চিকিৎসকের ষষ্ঠ শ্রেণির পড়ুয়া মেয়ের যৌন নির্যাতন! গ্রেপ্তার আবাসনের নিরাপত্তা কর্মী। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরে। অভিযুক্তকে আদালতে পেশ করেছে পুলিশ। আজ তাকে আদালতে পেশ করা হয়েছে।
বহরমপুরের স্বর্ণময়ী রোডে একটি বিলাসবহুল আবাসনে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। নির্যাতিতা এক চিকিৎসকের কন্যা। ওই চিকিৎসকের অভিযোগ, নিরাপত্তারক্ষী আবাসনে দীর্ঘদিন ধরে চাকরি করেন। সেই সূত্রে, শনিবার রাতে অভিযুক্ত নিরাপত্তারক্ষী নাবালিকাকে আবাসনের ছাদের বাগানে নিয়ে যান। উপর থেকে এলাকা দেখতে সুন্দর লাগে এই বলে নাবালিকা নিয়ে গিয়ে তার উপর নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ।
শনিবার রাতে নাবালিকার অভিভাবক অভিযোগ করেন তাঁর নাবালিকা কন্যাকে যৌন নির্যাতন করেছেন তাঁর ফ্ল্যাটেরই নিরাপত্তারক্ষী। অভিযোগ পেয়ে গতকাল গভীর রাতে পুলিশ ওই ফ্ল্যাটে অভিযান চালালায়। পুলিশের দাবি, তাঁদের দেখেই টোটো করে পালিয়ে যাচ্ছিল ওই নিরাপত্তারক্ষী। তাকে পাকড়াও করে বহরমপুর থানায় নিয়ে আসেন তদন্তকারীরা। বিএনএস ৬৫ (১) ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তকে বহরমপুর আদালতে তোলা হচ্ছে।
সর্বশেষ খবর
-
সন্দেশখালির পর সুন্দরবন, এলাকা ঘিরল এনএসজি, সঙ্গে এসটিএফ, বিএসএফ! হতবাক দ্বীপবাসী
-
নো বলে বদলে যাচ্ছে ম্যাচের ভাগ্য! বোলারদের গা-ছাড়া মনোভাবে আর্থিক জরিমানা চান গাভাসকর
-
‘রবি ঠাকুর বন্দে মাতরম গান লিখে বঙ্গভঙ্গ রদ করেছিলেন’, দিলীপের মন্তব্যে নয়া বিতর্ক
-
ফের বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, জারি হলুদ সতর্কতা, ভারী বৃষ্টি কলকাতায়?
-
মর্গে জায়গা নেই, ছড়াচ্ছে দুর্গন্ধ, শ’য়ে শ’য়ে নামগোত্রহীন দেহ কবর দিচ্ছে নেপাল! মৃতের সংখ্যা কত?