পলাশ পাত্র, তেহট্ট: নারায়ণ পুজোর সিন্নি খেয়ে নদিয়ার নাকাশিপাড়ায় অসুস্থ শতাধিক। এদের কেউ হাসপাতালে, কারও বাড়িতে চিকিৎসা চলছে। মেডিক্যাল টিম পাঠিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে প্রশাসন।
[OMG! বোল্টের সঙ্গে রেসিং ট্র্যাকে নামবেন মেসি!]
শুক্রবার নারায়ণ পুজো ঘিরে সরগরম ছিল নাকাশিপাড়ার তেঘড়ি পূর্ব ও পশ্চিম পাড়া। দুটি পাড়ার প্রায় সমস্ত বাড়ি থেকে লোকজন এসেছিলেন পুজোয়। বিকেলের দিকে পুজোর প্রসাদ হিসাবে সিন্নি বিতরণ শুরু হয়। স্থানীয়রা চেঁটেপুটে প্রসাদ খেলেও, বাড়িতে গিয়ে অস্বস্তিতে পড়েন। রাতের দিকে কারও পেটে ব্যাথা শুরু হয়। কারও পায়খানা, কারও আবার জ্বর, বমি। অবস্থা খারাপের দিকে যাচ্ছে বুঝতে পারে অসুস্থদের তড়িঘড়ি হাসপাতালের পাঠানোর ব্যবস্থা হয়। নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র হিসাবে কাউকে পাঠানো হয় বেথুয়াডহরি হাসপাতালে। কারও গন্তব্য হয় চাপড়া হাসপাতাল। কয়েকজনকে আবার শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। অসুস্থদের মধ্যে অধিকাংশই মহিলা। শিশুদের সংখ্যাও কম নয়। খবর পেয়েই বেলার দিকে ওই দুই পাড়াতে যায় মেডিক্যাল টিম। অসুস্থদের ওষুধ দেওয়া হয়। পাশাপাশি এলাকা পরিচ্ছন্ন করার ব্যাপারে স্থানীয়দের পরামর্শ দেন স্বাস্থ্যকর্মীরা।
[বাড়িতে প্রেশার মাপেন? তাহলে এই ধরনের সমস্যায় পড়তে পারেন]
নাকাশিপাড়ার বিএমওএইচ সমীর আইচ জানিয়েছেন, ঘটনাস্থল থেকে কিছু পাওয়া যায়নি। হাসপাতালে আসা অসুস্থদের বমি, মল থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। খাদ্যে বিষক্রিয়া থেকে এই ঘটনা ঘটেছে। সরকারি মতে অসুস্থের সংখ্যা ৩১।
সর্বশেষ খবর
-
হিরের ব্রেসলেট চুরি! বিশ্বকাপ শুরুর আগে গ্রেপ্তার ববি মুর, তারপর…
-
স্কটিশ চার্চে অভিনব উদ্যোগ, চালু হল বিনামূল্যে ডেটা সায়েন্স ও সংবাদ পাঠের কোর্স
-
ভারতের রাষ্ট্রপতি কে? সাধারণ জ্ঞান নিয়ে আলিয়াকে খোঁচা! ‘আলফা’ জবাব কাপুরবধূর
-
দীর্ঘদিনের খরা কাটিয়ে বিশ্বকাপ নকআউটে জয়, বাঁধনভাঙা উচ্ছ্বাসে দমবন্ধ হয়ে মৃত ৩ সমর্থক
-
‘মেসি আরও গোল করুক, বিশ্বকাপটা আমার চাই’, ফ্রান্সকে শেষ ষোলোয় তুলে হুঙ্কার এমবাপের