Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬
Shahjahan Sheikh

CBI হেফাজতে শাহজাহানের ভাই, ইডি হামলার দিন ঘটনাস্থলেই ছিলেন আলমগির, দাবি তদন্তকারীদের

আলমগির ছাড়া বাকি দুই ধৃতেরও সিবিআই হেফাজতের নির্দেশ বসিরহাট মহকুমা আদালতের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৭, ২০২৪, ২১:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৭, ২০২৪, ২১:৪৪

options
link
CBI হেফাজতে শাহজাহানের ভাই, ইডি হামলার দিন ঘটনাস্থলেই ছিলেন আলমগির, দাবি তদন্তকারীদের zoom
(বাঁদিকে) শেখ শাহজাহান এবং (ডানদিকে) শেখ আলমগির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেখ শাহজাহানের ভাই আলমগির-সহ ধৃত তিনজনের সিবিআই হেফাজত। সিবিআই এদিন আদালতে জানায়, গত ৫ জানুয়ারি ইডির উপর হামলার সময় ঘটনাস্থলেই ছিলেন আলমগির। বসিরহাট মহকুমা আদালতের বিচারক তাঁদের ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই তিনজনকে ১৪ দিনের হেফাজতে চেয়েছিল।

সিবিআইয়ের তরফে শনিবার শেখ শাহজাহানের ভাই আলমগির, মাফুজার মোল্লা ও সিরাজুল-সহ তিনজনকে তলব করা হয়। ওইদিন নিজাম প্যালেসে হাজিরা দেন তাঁরা। দীর্ঘ জেরার পর তিনজনকে গ্রেপ্তার করে সিবিআই। মাফুজার সন্দেশখালি ১ ব্লকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। রবিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় তিনজনকেই। পাঁচদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। তাঁদের নিজেদের হেফাজতে নিয়ে গত ৫ জানুয়ারি ঠিক কীভাবে ইডির উপর হামলা করা হয়েছিল, সে সংক্রান্ত তথ্য পাওয়া যাবে বলেই আশা তদন্তকারীদের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মহাকাশে নৈশভোজ! গাঁটের কড়ি খসালেই মিলবে সুযোগ, যাবেন নাকি?]

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি, সন্দেশখালির সরবেড়িয়ার আকুঞ্জপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। সেখানে গিয়ে আক্রান্ত হন তিন আধিকারিক। শাহজাহান অনুগামীদের হামলায় ঝরে রক্ত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গাড়িতেও ব্যাপক ভাঙচুর করা হয়। সন্দেশখালির শাহজাহানের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। বিঘার পর বিঘা জমি, ভেড়ি দখল এবং নারী নির্যাতনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। দফায় দফায় আগুন জ্বলে সন্দেশখালির বিভিন্ন প্রান্তে।

অশান্তির মাঝে গত ২৯ ফেব্রুয়ারি ভোররাতে গ্রেপ্তার হন শাহজাহান। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এর পর সন্দেশখালি কাণ্ডের তদন্তভার নেয় সিআইডি। শেখ শাহজাহান কার হেফাজতে থাকবে, তা নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর বর্তমানে সিবিআই হেফাজতে সন্দেশখালির ‘বাঘ’। হেফাজতে নেওয়ার পর থেকে সিবিআই একাধিকবার সন্দেশখালিতে যায়। শাহজাহানের বাড়িতে তল্লাশি চালায়। শাহজাহান ‘ঘনিষ্ঠ’দের সঙ্গে কথাবার্তা বলেন তদন্তকারীরা। ইতিমধ্যেই শাহজাহানের গাড়িশালারও খোঁজ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

[আরও পড়ুন: পিচ বিকৃত করেই বিশ্বকাপ ফাইনাল হেরেছিল ভারত! বিস্ফোরক অভিযোগ প্রাক্তন তারকার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.